ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভিউ প্রতিযোগিতার নামে অপসাংবাদিকতা বন্ধের আহ্বান আতিকুর রহমান রুমনের মূলধারার গণমাধ্যমের পেশা চর্চায় অনৈতিক বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ : তথ্যমন্ত্রী মাদারগঞ্জে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী : জামালপুর সদর উপজেলা বিএনপির উদ্যােগে আলোচনা সভা অনুষ্ঠিত জনগণের প্রত্যাশা পূরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী রামিসা হত্যাকাণ্ডে আদালতে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী সন্ত্রাসমুক্ত হবে জঙ্গল সলিমপুর, এখনই কাউকে উচ্ছেদ করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী জিঞ্জিরাম নদে শিশু নিখোঁজ ব্রহ্মপুত্র নদে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার নরুন্দিতে জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত

জাতীয় মানবাধিকার কমিশনকে কার্যকর ভূমিকা পালনের নির্দেশ রাষ্ট্রপতির

বাংলারচিঠিডটকম ডেস্ক : রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন মানবাধিকার রক্ষায় প্রতিটি ক্ষেত্রে জাতীয় মানবাধিকার কমিশনকে কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দেন। জাতীয় মানবাধিকার কমিশন রাষ্ট্রপতির কাছে এর বার্ষিক রিপোর্ট-২০২২ইং পেশ করতে গেলে তিনি এ নির্দেশ দেন। রাষ্ট্রপ্রধান বলেন, ‘দেশের যে কোনো প্রান্তে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলে, সঙ্গে সঙ্গে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।’ তিনি সকল মানবাধিকার লংঘনের ঘটনার ফলোআপ কার্যক্রম অব্যাহত রাখারও তাগিদ দেন।

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের নেতৃত্বে কমিশনের ৮ সদস্যের একটি প্রতিনিধি দল ৯ মে রাষ্ট্রপতির কাছে বার্ষিক প্রতিবেদন পেশ করেন। রাষ্ট্রপতি বলেন, মানবাধিকার রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে এমনভাবে কার্যক্রম পরিচালনা করতে হবে, যাতে জনগণ কমিশনের কার্যক্রম ও গুরুত্ব বুঝতে পারেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন জানান, প্রতিনিধিদল প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন জাতীয় মানবাধিকার কমিশনের সার্বিক কর্মকান্ডের প্রশংসা করেন। এ সময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

ভিউ প্রতিযোগিতার নামে অপসাংবাদিকতা বন্ধের আহ্বান আতিকুর রহমান রুমনের

জাতীয় মানবাধিকার কমিশনকে কার্যকর ভূমিকা পালনের নির্দেশ রাষ্ট্রপতির

আপডেট সময় ১০:১০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩