ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ইসলামপুরে কৃষকের ক্ষেতের পাকা ধান কেটে দিলেন ধর্ম প্রতিমন্ত্রী

ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নে কৃষকলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে কৃষকের ক্ষেতের পাকা ধান কেটে দেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জামালপুরে কৃষক লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কৃষকের ধান কেটে দেওয়ার কার্যক্রম চলছে। ৩০ এপ্রিল জামালপুরের ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নে কৃষকলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে কৃষকের ধান কাটার কাজে অংশ নেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান ৩০ এপ্রিল সকাল ১০টার দিকে নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলার বেলগাছা ইউনিয়নে জারুলতলা গ্রামে যান। সেখানে তিনি ধানের ফলন ও ধান কাটা পরিস্থিতি নিয়ে স্থানীয় কৃষকদের খোঁজখবর নেন এবং তাদের সাথে কথা বলেন। পরে তিনি কাস্তে হাতে মাথৈল মাথায় দিয়ে নেতাকর্মীদের সাথে নিয়ে জারুলতলা গ্রামের দরিদ্র কৃষক মনু মিয়ার ক্ষেতের পাকা ধান কেটে দেন।

এ সময় জামালপুরের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি হুসনে আরা, জেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ মুখলেসুর রহমান জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক শফিকুর রহমান শিবলী, উপজেলা কৃষকলীগের সভাপতি নূরল ইসলাম নবাব, সাধারণ সম্পাদক আব্দুল মতিনসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও ধান কাটার কাজে অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার

ইসলামপুরে কৃষকের ক্ষেতের পাকা ধান কেটে দিলেন ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৭:৩১:৩১ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩