ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

জামালপুরে অস্ত্র ও হেরোইনসহ একজন গ্রেপ্তার

প্রেস ব্রিফিং করেন জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ। ছবি: মেহেদী হাসান

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুরে দেশিয় অস্ত্র পাইপগান ও ৩০ গ্রাম হেরোইনসহ মেহেদী হাসান নিপুল (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

গ্রেপ্তার হওয়া নিপুল সদর উপজেলার জামিরা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

২৭ এপ্রিল বিকাল ৪টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ জানান, ২৬ এপ্রিল দিবাগত রাত আড়াইটায় জামালপুর সদর উপজেলার গোপালপুরে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ মেহেদী হাসান নিপুলকে গ্রেপ্তার করা হয়। তার নামে জামালপুর সদর, ময়মনসিংহের ত্রিশাল ও গাজীপুরের শ্রীপুর থানায় ৫টি হত্যা মামলাসহ অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে ৭টি মামলা রয়েছে। সে একজন পেশাদার কিলার। অপহরণ ও চাঁদাবাজির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এসআই তারিকুজ্জামান বাদী হয়ে জামালপুর সদর থানায় মেহেদী হাসান নিপুলকে আসামি করে অস্ত্র ও মাদকের পৃথক দুটি মামলা দায়ের করেছেন। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

জামালপুরে অস্ত্র ও হেরোইনসহ একজন গ্রেপ্তার

আপডেট সময় ০৮:৪০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩