ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি শিশু বক্করের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী ডিবির অভিযান : দেওয়ানগঞ্জে কষ্টি পাথরসদৃশ বস্তু জব্দ, আটক ১১ যমুনায় ফের ইউরিয়া উৎপাদন শুরু জামালপুরে শরৎকালীন টেনিস টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত এপেক সম্মেলনের আগে কিমের দরজায় কড়া নাড়ছেন ট্রাম্প বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে উদ্ধার করলেন অস্ট্রেলীয় টিভি সাংবাদিক কানাডার সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ডে ৪ সেনা নিহত, আহত ৩৯ এআইয়ের মাধ্যমে গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত, বিশ্বজুড়ে বন্ধ বহু ওয়েবসাইট সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী

মাল্টার একটি নৌকা থেকে ৪৪০ অভিবাসী উদ্ধার

বাংলারচিঠিডটকম ডেস্ক : বিপদ সংকেতে সাড়া দিয়ে উদ্ধারকারী একটি জাহাজ ১১ ঘন্টার অভিযানের পরে মাল্টার একটি নৌকা থেকে ৪০০ বেশি অভিবাসীকে উদ্ধার করেছে। ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) বুধবার এ কথা বলেছে।

দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস এক টুইটে বলেছে, বৈরী আবহাওয়ার কারণে ভূমধ্যসাগরে আশ্রয় স্থলের দিকে যাওয়ার সময় তাদের উদ্ধারকারী জাহাজ জিও বারেন্টস ওই বিপদ সংকেত পেয়েছিল।

এমএসএফ বলেছে, ‘একটি ঝড়ো সমুদ্রে ১০ ঘণ্টার বেশি নেভিগেশনের পর’ মঙ্গলবার ভোর ৪:০০ টায় জিও ব্যারেন্টস অবশেষে নৌকার কাছে পৌঁছেছে।

এতে বলা হয়, ‘দুর্ভাগ্যবশত, আবহাওয়া পরিস্থিতি আমাদের দলকে সরাসরি উদ্ধার কাজ করার ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি করে, এতে অভিবাসী এবং এমএসএফ দলের জীবনকে বিপন্ন করতে পারে এমন আশঙ্কা দেখা দেয়।

কিন্তু বিকেলের দিকে, জিও ব্যারেন্টস জাহাজে তার স্পিড বোটগুলি চালু করতে সক্ষম হয়েছিল। এমএসএফ স্পিড বোটের মাধ্যমে অভিবাসীদের জাহাজে তুলে নিয়ে আসে। লাইফ জ্যাকেট পরা লোকেদের সাথে নীল এবং সাদা নৌকার ডেকের ছবি সহ টুইট করেছে এমএসএফ।

দাতব্য সংস্থাটি টুইটে বলেছে, ‘১১ ঘন্টারও বেশি অভিযানের পরে উদ্ধারকাজ এখন শেষ হয়েছে। ৮ জন মহিলা এবং ৩০ জন শিশু সহ মোট ৪৪০ জন এখন নিরাপদে জিওব্যারেন্টসে রয়েছে এবং উদ্ধারকারী টিম তাদের সেবা প্রদান করছে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

মাল্টার একটি নৌকা থেকে ৪৪০ অভিবাসী উদ্ধার

আপডেট সময় ০৮:০৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩