ঢাকা ১০:১৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ধর্ষণের দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

জামালপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে জেলা আওয়ামী লীগের খাদ্যসামগ্রী বিতরণ

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে জামালপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জেলা আওয়ামী লীগ। ৫ এপ্রিল সকালে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী মোহাম্মদ বাকী বিল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দের সঞ্চালনায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফ্ফর হোসেন, জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক অধ্যাপক মো. সুরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আবম জাফর ইকবাল জাফু, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেনসহ আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা যায়, জেলা শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের শিশুদের মাঝে ৫০ বস্তা চাল, ২ বস্তা ডাল, ৫ কার্টন সয়াবিন, ৫০ বস্তা মুড়ি, ১ কার্টন খেজুর, ১ বস্তা কালোজিরা চাল ও ১৩ কেজি মাংস তুলে দেওয়া হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার

জামালপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে জেলা আওয়ামী লীগের খাদ্যসামগ্রী বিতরণ

আপডেট সময় ০৯:৪৯:৩০ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩