ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী বিবাহের আগে ছেলে-মেয়ে থ্যালাসিমিয়ার বাহক কিনা তা জানা জরুরি : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো : নজরুল ইসলাম খান গাঁজা সেবনের দায়ে বাবা-ছেলেকে কারাদণ্ড জামালপুরে রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে : আসাদুল হাবিব দুলু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মেলান্দহে অটোগাড়ির ব্যাটারি চুরি, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুরের মেলান্দহে অটোগাড়ির ব্যাটারি চুরির দায়ে তিনজনকে আটক করেছে পুলিশ। ৩০ মার্চ রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের বানিয়াবাড়ী এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন- বানিয়াবাড়ী গ্রামের বাবুল খা এর ছেলে মোশারফ হোসেন শাওন (২৩), রবিউল ইসলামের ছেলে রিফাত মিয়া (২১) ও আব্দুল মান্নানের ছেলে জুয়েল মিয়া (২২)।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার মাহমুদপুর ইউনিয়নের বানিয়াবাড়ী গ্রামের বেদুর উল্লাহর ছেলে বিল্লাল হোসেনকে (১৮) নেশা দ্রব্য খাইয়ে অবচেতন করে অটোগাড়ি রেখে ব্যাটারি নিয়ে পালিয়ে যায়। খোঁজাখুঁজি করে বিল্লালকে না পেয়ে তার মোবাইলে কল দিলে অন্য একজন মোবাইল ধরে জানায়, সে বানিয়াবাড়ী শাহ ভাঙাপাড়া ব্রিজের পাশে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। স্থানীয়রা ঘটনাস্থল থেকে বিল্লাল হোসেনকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসায় কিছুটা সুস্থ হয়। স্বজনদের জিজ্ঞাসাবাদে বিল্লাল জানায় তাকে স্থানীয় কয়েকজন যুবক মিলে ভাড়ার কথা বলে নিয়ে যায়, পরে নেশা দ্রব্য খাইয়ে অজ্ঞান করে ফেলে যায়।

বাদীর অভিযোগের ভিত্তিতে মেলান্দহ থানা পুলিশ রাতেই তাৎক্ষণিক অভিযান চালিয়ে অটোগাড়ি ও ধান ক্ষেতে লুকিয়ে রাখা ব্যাটারি উদ্ধার করে ও অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে।

এঘটনায় ভুক্তভোগীর বাবা বেদুর উল্লাহ বাদী হয়ে মেলান্দহ থানায় মামলা দায়ের করেছেন। আসামিরা হলেন, বানিয়াবাড়ী গ্রামের সুজন মিয়ার ছেলে গোলাম রাব্বী (২০), বাবুল খা এর ছেলে মোশারফ হোসেন শাওন (২৩), দুলুর ছেলে মাহিন (২১), নবীর ছেলে নঈম (২০), আব্দুল মান্নানের ছেলে জুয়েল (২২), সেলিম মিয়ার ছেলে রাজু (২০), কাজলের ছেলে খোরশেদ মিয়া (২১), সাজুরের ছেলে কোরবান আলী (২০) ও রবিউল ইসলামের ছেলে রিফাত মিয়া (২১)।

এ বিষয়ে মেলান্দহ থানার ওসি দেলোয়ার হোসেন জানান, ভুক্তভোগী বিল্লাল হোসেনের বাবা বেদুর উল্লাহ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। তিনজন আসামিকে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

মেলান্দহে অটোগাড়ির ব্যাটারি চুরি, গ্রেপ্তার ৩

আপডেট সময় ০৯:২৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩