ঢাকা ১০:৩০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ধর্ষণের দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

মাদারগঞ্জে মসজিদের ভিতর ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা চেষ্টা

জাহিদুর রহমান উজ্জ্বল, মাদারগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: গতকাল মাদারগঞ্জ উপজেলার সিধুলী ইউনিয়নের শ্যামগঞ্জ বাজারে মসজিদের ভিতর রামদা দিয়ে কুপিয়ে এক ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম উৎসকে হত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। মুমূর্ষু ছাত্রলীগ নেতা উৎসকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে। এ ঘটনায় উপজেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান রহমান মিজানসহ ৬ জনকে আসামি করে মাদারগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল হক মামলা দায়েরের কখা স্বীকার করেছেন।

এলাকাবাসী ও মামলা সূত্রে জানা যায়, মাদারগঞ্জ উপজেলার সিধুলী ইউনিয়নের শ্যামগঞ্জ বাজারে রাজনৈতিকভাবে বিএনপি উপজেলার সহসভাপতি এই এলাকার বাসিন্দা মিজানের সাথে ছাত্রলীগ নেতা উৎসের সাথে বিরোধ ছিলো। সেই জেরে গতকাল ছাত্রলীগ নেতা উৎস শ্যামগঞ্জ বাজারের জামে মসজিদ থেকে নামাজ পড়ে বের হলে মিজান ও তার দলীয়কর্মীরা তাতে ধাওয়া দেয়। সে মসজিদে ঢুকে পড়লে মসজিদের ভিতরে তার ওপর রামদা ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। মাথাসহ শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে হত্যার চেষ্টা করে। পরে লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। মুমূর্ষু উৎসকে প্রথমে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পরে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে সিধুলী ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন সোমবার প্রতিবাদ সভা ও বিক্ষোভ করেছে। সমাবেশে সিধুলী ইউনিয়নের সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান মাহবুর রহমান মিরণ অবিলম্বে উৎস হত্যা চেষ্টার আসামীদের গ্রেফতারের দাবি জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার

মাদারগঞ্জে মসজিদের ভিতর ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা চেষ্টা

আপডেট সময় ০৮:২৮:২৬ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩