ঢাকা ১১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা

অসহায় মানুষের পাশেই আছেন প্রধানমন্ত্রী : ধর্ম প্রতিমন্ত্রী

দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক হস্তান্তর করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। ছবি :বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল এমপি বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে কাজ করছেন তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহামারি কিংবা কোনো দুর্যোগ- সব সময় অসহায় মানুষের পাশেই আছেন তিনি।

যারা অসুস্থ আছেন, তাদেরও তিনি ভুলে যাননি, সহযোগিতা অব্যাহত রেখেছেন। বয়স্ক, বিধবা, মাতৃত্বকালীন ভাতাসহ নানাভাবে আর্থিক সহযোগিতা দিয়ে আসছেন প্রধানমন্ত্রী, যেন দেশের কোনো মানুষ কষ্টে না থাকে সেই চিন্তা প্রতিনিয়তই করেন। তিনি আমার এলাকায় যা চেয়েছি না করেনি। স্থলবন্দর টু জলবন্দর ব্রহ্মপুত্র ব্রীজ, ৪ নং চর ব্রীজসহ বিভিন্ন উন্নয়ন কাজ চলমান রাখতে তার সুদৃষ্টি রয়েছে।

তিনি জামালপুরের ইসলামপুরে ২৫ মার্চ দুপুরে উপজেলা পরিষদ হলরুমে প্রধানমন্ত্রী কর্তৃক ৫৩ জন দুস্থদের মাঝে ২৪ লাখ ১০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হাসান রুমানের সভাপতিত্বে এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান আইনজীবী জামাল আব্দুন নাছের, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ, রোজিনা আক্তার চায়না, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জামাল আবু নাছের চৌধুরী চার্লেছ, হাবিবুর রহমান চৌধুরী, চেয়ারম্যান রোমান হাসান, আনিছুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলা প্রশাসন ও উপজেলা জ্যেষ্ঠ মৎস কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অফিসার্স ক্লাব মাঠে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান আনুষ্ঠানিকভাবে জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য ১৭ জন জেলেদের হাতে বকনা বাছুর তুলে দেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল

অসহায় মানুষের পাশেই আছেন প্রধানমন্ত্রী : ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৭:৪৪:৩০ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩