ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ধর্ষণের দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

জামালপুরে ব্যাডমিন্টন লীগে চ্যাম্পিয়ন সিদ্দিকী স্টার্স, রানারআপ রিক্রিয়েশন ক্লাব

ব্যাডমিন্টন লিগের চূড়ান্ত খেলায় অংশ নেয় সিদ্দিকী স্টার্স ও জামালপুর রিক্রিয়েশন ক্লাবের খেলোয়াড়বৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

ক্রীড়া প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ব্যাডমিন্টন লীগ-২০২৩ এ সিদ্দিকী স্টার্স ক্লাব চ্যাম্পিয়ন ও জামালপুর রিক্রিয়েশন ক্লাব রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছে। ১৮ মার্চ রাতে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামের জিমনেসিয়াম হলে চূড়ান্ত পর্বের খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই লিগের সমাপ্তি ঘটে।

এই লিগের চূড়ান্ত খেলায় অংশ নেন সিদ্দিকী স্টার্স ক্লাবের রিঙ্কু বসাক ও আশরাফুল ইসলাম তমাল। প্রতিপক্ষ জামালপুর রিক্রিয়েশন ক্লাবে অংশ নেন পরান ও সুজন। খেলায় সিদ্দিকী স্টার্স ক্লাব দল লিগ চ্যাম্পিয়ন হয়েছে। রানারআপ হয়েছে জামালপুর রিক্রিয়েশন ক্লাব দল।

ব্যাডমিন্টন লিগের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ। ছবি : বাংলারচিঠিডটকম

পরে জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি জিএসএম মিজানুর রহমান, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ সফিক গেন্দা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বিসিবির কাউন্সিলর মির্জা জিল্লুর রহমান শিপন, জয়াহ্ কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জয় হোসাইন প্রমুখ। পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক শাহরিয়ার উজ্জ্বল।

ব্যাডমিন্টন লিগে চ্যাম্পিয়ন ক্লাবের ট্রফি নেন সিদ্দিকী স্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আদনান সিদ্দিকী। ছবি : বাংলারচিঠিডটকম
ব্যাডমিন্টন লিগে রানারআপ ক্লাব জামালপুর রিক্রিয়েশন ক্লাবের পক্ষে ট্রফি নেন মির্জা জিল্লুর রহমান শিপন। ছবি : বাংলারচিঠিডটকম

পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ ব্যাডমিন্টন লীগে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে ট্রফি বিতরণ করেন। ব্যাডমিন্টন লিগে চ্যাম্পিয়ন ক্লাবের ট্রফি নেন সিদ্দিকী স্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আদনান সিদ্দিকী এবং রানারআপ ক্লাব জামালপুর রিক্রিয়েশন ক্লাবের পক্ষে ট্রফি নেন জামালপুর রিক্রিয়েশন ক্লাবের সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা জিল্লুর রহমান শিপন। এছাড়াও অনুষ্ঠানে রোলার স্কেটিং প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। ব্যাডমিন্টন প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের খেলা ও সমাপনী অনুষ্ঠানে বিপুল বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার

জামালপুরে ব্যাডমিন্টন লীগে চ্যাম্পিয়ন সিদ্দিকী স্টার্স, রানারআপ রিক্রিয়েশন ক্লাব

আপডেট সময় ০৩:০৭:০৭ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩