ঢাকা ১১:১১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ধর্ষণের দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

যুবদলনেতা গ্রেপ্তারের প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ সমাবেশ

যুবদলনেতা গ্রেপ্তারের প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ সমাবেশ করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাকে গ্রেপ্তারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুবদল।

৯ মার্চ বিকেলে এই প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় মিছিলটি। পরে সেখানে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, সহ-সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান লিটন প্রমুখ।

এছাড়াও জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক আতিকুর রহমান লিটন, কোষাধ্যক্ষ আশরাফ হোসেন, প্রচার সম্পাদক কাজল মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক আলম হোসেন, সম্পাদকমণ্ডলীর সদস্য মনির চৌধুরী, সদস্য মো. ফরহাদ হোসনে, বিল্লাল হোসেন, মোখলেছুর রহমান, তুহিনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তির দাবি জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার

যুবদলনেতা গ্রেপ্তারের প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় ০৭:৪৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩