ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার জামালপুরে ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড মাদকাসক্ত বাবাকে পুলিশে দিলেন ছেলে জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

বকশীগঞ্জে প্রাইভেট প্রতিষ্ঠানের শিক্ষকদের জাতীয় শিক্ষাক্রমের ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত

বকশীগঞ্জে প্রাইভেট প্রতিষ্ঠানের শিক্ষকদের জাতীয় শিক্ষাক্রমের ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা-২০২১ এর ওপর প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

‘শিখন শেখানো নিশ্চিত করব, স্মার্ট বাংলাদেশ আমরাই গড়বো’- স্লোগান নিয়ে ৪ মার্চ পৌর শহরের রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে অনুষ্ঠিত ওই প্রশিক্ষণে বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানের (কিন্ডার গার্টেন) ৭০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

সরকারের ঘোষিত জাতীয় শিক্ষাক্রম নিয়ে মাস্টার ট্রেইনারদের দ্বারা ওই প্রশিক্ষণের মাধ্যমে প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সম্যক ধারণা প্রদান করা হয়।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা মো. রবিউল ইসলাম, অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ হাসান বিন রফিক খোকন, উপাধ্যক্ষ কামরুজ্জামান হেলাল, সিনিয়র শিক্ষক দেলোয়ার হোসেনসহ বিভিন্ন বেসকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালকরা উপস্থিত ছিলেন।

এতে মাস্টার ট্রেইনার হিসেবে ছিলেন বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ, সহকারী শিক্ষক আজিম উদ্দিন, সহকারী শিক্ষক ছাইদুর রহমান ও সহকারী শিক্ষক আবদুল মতিন।

রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হাসান বিন রফিক খোকন জানান, সরকারিভাবে নতুন শিক্ষাক্রমে সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাই বেসরকারি শিক্ষকদের প্রশিক্ষণের কথা চিন্তা করে রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ মাস্টার ট্রেইনার দ্বারা প্রাইভেট প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই

বকশীগঞ্জে প্রাইভেট প্রতিষ্ঠানের শিক্ষকদের জাতীয় শিক্ষাক্রমের ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:২২:৫৮ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩