ঢাকা ১১:৩২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ধর্ষণের দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

জামালপুরে পুলিশ মেমোরিয়াল ডে পালিত

পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে অস্থায়ী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ। ছবি:বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিধান আইন শৃঙ্খলা ও জনগণের জানমাল রক্ষার মতো ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন করে দেশের যেকোনো প্রয়োজনে ও সংকটে নিজের জীবন উৎসর্গ করতেও কুণ্ঠাবোধ করেন না বাংলাদেশ পুলিশের সদস্যরা। কর্তব্য পালনকালে প্রতিবছর অনেক পুলিশ সদস্য আহত ও নিহত হয় সেসব পুলিশ সদস্যদের স্মরণে সারাদেশের ন্যায় জামালপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স মাঠে পুলিশ মেমোরিয়াল ডে-২০২৩ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

১ মার্চ সকালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে পুলিশ লাইন্স মাঠে অস্থায়ী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জামালপুর জেলার পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণ করেন পিবিআই পুলিশ সুপার এম এম সালাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, সদর সার্কেল জাকির হোসেন সুমন ও রাকিবুল হাসান রাসেলসহ থানা ও ট্রাফিক বিভাগের পুলিশ কর্মকর্তারা।

পরে নিহত পুলিশ সদস্যদের স্মরণে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ আহত ও নিহত পুলিশ পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করেন এবং ভবিষ্যতে তাদেরকে সরকারি নানা সুযোগ-সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেন।

পুলিশ মেমোরিয়াল ডে’২০২৩ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও জেলা গোয়েন্দা (ডিবি), সিআইডি, ট্রাফিক বিভাগের কর্মকর্তা ও প্রত্যেক থানার ওসি উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ পুলিশ ২০১৭ সালের ১ মার্চ থেকে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে পুলিশ মেমোরিয়াল ডে পালন করে আসছে। প্রতিবছর সারাদেশে একসাথে পুলিশ মেমোরিয়াল ডে’২০২৩ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যার মধ্য থেকে আহত ও নিহতদের স্মরণে বিশেষ দোয়া, পরিবারের সদস্যদের খোঁজখবর নেওয়া এবং তাদের সরকারি সহায়তা প্রদান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার

জামালপুরে পুলিশ মেমোরিয়াল ডে পালিত

আপডেট সময় ০৮:৪০:৫৫ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩