ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা

মেলান্দহে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত ও একজন আহত

নিহত শিক্ষক আমিনুল হক

নিহত শিক্ষক আমিনুল হক

মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মেলান্দহে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত ও একজন আহত হয়েছেন। ২৬ ফেব্রুয়ারি বিকেল ৩টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কের ডেফলা ব্রীজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমিনুল হক (৪০) দেওয়ানগঞ্জ উপজেলার ভবসুর মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। নিহত আমিনুল হক দেওয়ানগঞ্জ পৌরসভার চরভবসুর এলাকার রমজান আলীর ছেলে। অপর দিকে আহত সুমন মিয়া (৩৮) একই উপজেলার দক্ষিণ ভাত খাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আহত সুমন মিয়া একই উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের কান্দিরপাড়া মজিবুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, বিকেল ৩টার দিকে আমিনুল হক মাস্টার ও সুমন মিয়া মাস্টার মোটরসাইকেল যোগে জামালপুর থেকে দেওয়ানগঞ্জ যাওয়ার পথে জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কের মেলান্দহ উপজেলার ডেফলা ব্রীজ সংলগ্ন এলাকায় পৌছলে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়ে দুই স্কুল শিক্ষক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে মেলান্দহ উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমিনুল হক মাস্টারকে মৃত ঘোষণা করেন। অপর আহত স্কুল শিক্ষক সুমন মিয়ার অবস্থা অবনতি হলে আশংকাজনক অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় নিহত আমিনুল হক মাস্টারকে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

মেলান্দহে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত ও একজন আহত

আপডেট সময় ০৫:৫৯:১৬ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩