ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে ক্রীড়া সংস্থা একাদশের বিজয় মাদারগঞ্জে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী মুক্তা চৌধুরী, আলোচনা সভা অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত বকশীগঞ্জের গারো পাহাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার জামালপুরে আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মীদের প্রশিক্ষক প্রশিক্ষণ জামালপুরে পঞ্চগ্রাম ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন দেশকে নিয়ে স্বপ্নযাত্রার পথে মাদকের প্রতিবন্ধকতা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বাল্যবিয়ে বন্ধে মানববন্ধন অনুষ্ঠিত

সরকার অচিরেই বিদায় নিবে : আব্দুল আউয়াল মিন্টু

জামালপুর শহরের বাইপাস মোড় থেকে পদযাত্রা বের করে বিএনপি। ছবি:বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে। অচিরেই সরকারকে বিদায় নিতে হবে। বিদায়ের পর তারা যে দুর্নীতি ও জনগণের অর্জিত সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে তা জনসম্মুখে প্রকাশ করা হবে। ২৫ ফেব্রুয়ারি দুপুরে শহরের দড়িপাড়া বাইপাস মোড়ে বিএনপির ১০ দফা দাবিতে জেলা বিএনপি আয়োজিত পদযাত্রা পূর্বক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারের সমালোচনা করে আব্দুল আউয়াল মিন্টু আরও বলেন, দলীয় সরকারের অধীনে আর কোন নির্বাচন হতে দেওয়া হবে না। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোন নির্বাচন বাংলার জনগণ মেনে নিবে না।

সরকারের পায়ের নিচে মাটি নেই উল্লেখ করে আগামী দিনে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ করার আহ্বান জানান তিনি।

এ সময় অন্যান্যের মধ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অবরপ্রাপ্ত মেজর কামরুল ইসলাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলী মামুন, সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

পরে বাইপাস মোড় থেকে পদযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে ক্রীড়া সংস্থা একাদশের বিজয়

সরকার অচিরেই বিদায় নিবে : আব্দুল আউয়াল মিন্টু

আপডেট সময় ১০:৩৫:৩২ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩