ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে নাসিবের কেন্দ্রীয় নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রথমবারের মত জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় জামালপুরের স্বর্ণ জয় প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর ট্রাম্পের ছায়ায় ক্যালিফোর্নিয়ার গভর্নর পদে রিপাবলিকান প্রার্থী স্টিভ হিলটন মক্কা ও জেদ্দায় ‘সম্ভাব্য বিপদের’ সতর্কতা জারি সৌদি আরবের এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি আগের সময়সূচিতে ফিরল মার্কেট-শপিংমল, বন্ধ রাত ৮টায় দেশজুড়ে ফরেনসিক বিশেষজ্ঞের সংকটের মধ্যেও জামালপুরে একাই দায়িত্ব সামলাচ্ছেন ডাক্তার হারুন কুয়াকাটার পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে পরিকল্পিত উন্নয়নের তাগিদ পর্যটনমন্ত্রীর গোয়ালের চর ইউনিয়ন পরিষদ ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রথম বিভাগ ক্রিকেট : ১৫৭ রানে বিজয় সিদ্দিকী স্টার্সের, হেরেছে ফুলবাড়িয়া সমাজ কল্যাণ

ম্যাচসেরার পুরস্কার নেন বিজয়ী সিদ্দিকী স্টার্স দলের আনন্দ ও মিহাল। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাংলারচিঠিডটকম : জামালপুর ডিএসএ কাপ প্রথম বিভাগ ক্রিকেট লিগে ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ম্যাচে সিদ্দিকী স্টার্স ক্লাব দল ১৫৭ রানে বিজয়ী হয়েছে। প্রতিপক্ষ ছিল ফুলবাড়িয়া সমাজ কল্যাণ সংঘ। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে এই লিগের আয়োজন করেছে জেলা ক্রীড়া সংস্থা।

জামালপুর ডিএসএ ক্রিকেট উপকমিটি সূত্র জানায়, প্রথম বিভাগ ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের দশম ম্যাচে ২৪ ফেব্রুয়ারি মাঠে নামে এ-গ্রুপের সিদ্দিকী স্টার্স ও ফুলবাড়িয়া সমাজ কল্যাণ সংঘ। টসে জিতে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামে সিদ্দিকী স্টার্স। তারা নির্ধারিত ৪০ ওভারে সব উইকেট হারিয়ে সংগ্রহ করে ২২৭ রান। তাদের ব্যাটার আনন্দ ৭৬ (৮৭), রাজিব ৫০ (৪৫), বাবু ৩১(৩৭), তুহিন* ২১(১৭), তুষার ১৩(৭) ও অন্তর ১১ (১৪) রান করেন। প্রতিপক্ষ ফুলবাড়িয়া সমাজ কল্যাণ সংঘের বোলার রুবেল ৩/৩২, শাওন ৩/৫০ ও মিহাল ৩/৫১ উইকেট নেন।

দ্বিতীয় ইনিংসে পানি পানের বিরতিতে সিদ্দিকী স্টার্স দল।ছবি : বাংলারচিঠিডটকম

জবাবে দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ২২৮ রানের লক্ষ্য তাড়া করে ১৭ ওভারেই সব উইকেট হারায় ফুলবাড়িয়া সমাজ কল্যাণ সংঘ। তারা সংগ্রহ করে ৭০ রান। ১৫৭ রানে ম্যাচ জিতেছে সিদ্দিকী স্টার্স। এই ইনিংসে ফুলবাড়িয়া সমাজ কল্যাণ সংঘের সাদ্দাম সর্বোচ্চ ১৩ (১৭) ও আনন্দ ১০ (২৩) রান করেন। প্রতিপক্ষ সিদ্দিকী স্টার্সের বোলার মিহাল ৬/১৬, আনন্দ ২/১৪, রবিন ১/৮ ও লিখন ১/১০ উইকেট নেন।

সিদ্দিকী স্টার্স ও ফুলবাড়িয়া সমাজ কল্যাণ সংঘের ম্যাচ।ছবি : বাংলারচিঠিডটকম

এই ম্যাচে যৌথভাবে ম্যাচসেরা হয়েছে বিজয়ী দল সিদ্দিকী স্টার্সের ব্যাটার আনন্দ ও বোলার মিহাল। ম্যাচ শেষে আনন্দ ও মিহালের হাতে ম্যাচসেরার পুরস্কার তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর মির্জা জিল্লুর রহমান শিপন। এ সময় জেলা আম্পায়ার অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক মো. মাহবুবুর রহমান রবিন, সিদ্দিকী স্টার্সের কোচ সাব্বির হোসাইন শ্যামল ও জেলা আম্পায়ার অ্যাসোসিয়েশনের সদস্য শরিফ উপস্থিত ছিলেন। এই ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন সোহেল রহমান ও সৈয়দ শাহাদাতুজ্জামান পিয়াল।

এবারের প্রথম বিভাগ ক্রিকেট লিগে জামালপুর জেলার ১২টি ক্লাব অংশ নিচ্ছে। ‘এ’ গ্রুপে রয়েছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব, জামালপুর ক্রিকেট ক্লাব, রিলেশন, ফুলবাড়িয়া সমাজ কল্যাণ সংঘ, জুন-২৬ ক্লাব ও সিদ্দিকী স্টার্স। অপরদিকে ‘বি’ গ্রুপে রয়েছে মেরিলিবোন (অঙ্কুর) ক্রিকেট ক্লাব, রেনেসাঁ ক্লাব, কাছারীপাড়া ক্রিকেট ক্লাব, মুসলিমাবাদ স্পোর্টিং ক্লাব, ইত্যাদি ও বেস্ট ইলেভেন। ২৫ ফেব্রুয়ারির ম্যাচ : রেনেসাঁ ক্লাব বনাম মেরিলিবোন (অঙ্কুর) ক্রিকেট ক্লাব। ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ৯টায়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে নাসিবের কেন্দ্রীয় নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রথম বিভাগ ক্রিকেট : ১৫৭ রানে বিজয় সিদ্দিকী স্টার্সের, হেরেছে ফুলবাড়িয়া সমাজ কল্যাণ

আপডেট সময় ১১:২৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩