ঢাকা ১২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

প্রথম বিভাগ ক্রিকেট লিগ : ৪ উইকেটে ম্যাচ জিতেছে ইত্যাদি

ম্যাচসেরার পুরস্কার নেন বিজয়ী ইত্যাদি ক্লাবের ব্যাটার মাহিন। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাংলারচিঠিডটকম : জামালপুর ডিএসএ কাপ প্রথম বিভাগ ক্রিকেট লিগের ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বি-গ্রুপের ম্যাচে রেনেসাঁ ক্লাবকে ৪ উইকেটে হারিয়ে ম্যাচ জিতেছে ইত্যাদি ক্লাব। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে এই লিগের আয়োজন করেছে জেলা ক্রীড়া সংস্থা।

জামালপুর ডিএসএ ক্রিকেট উপকমিটি সূত্র জানায়, ২২ ফেব্রুয়ারি লিগের নবম ম্যাচে মাঠে নামে বি-গ্রুপের রেনেসাঁ ক্লাব ও ইত্যাদি ক্লাব। টসে জিতে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামে রেনেসাঁ ক্লাব। নির্ধারিত ৪০ ওভারের ম্যাচে তারা ৮ উইকেটের বিনিময়ে সংগ্রহ করে ১৭৪ রান। তাদের ব্যাটার বিলাস ৬৩ (৮২) রান, লাবিব ২৫ (২৪) রান, আনান ২১ (৪১), আরিফ ১৮ (৩০) ও সজিব ১৪ (২৭) রান করেন। প্রতিপক্ষ ইত্যাদি ক্লাবের বোলার রানা বাবু ৩/১৮, মাহিন ২/১৭, কামরুল ১/৩২ ও স্বাধীন ১/৩৫ উইকেট নেন।

জবাবে দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ১৭৫ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামে ইত্যাদি ক্লাব। তারা ৩৮.২ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৭৬ রান সংগ্রহ করে ম্যাচ জিতেছে। ইত্যাদি ক্লাব ম্যাচ জিতেছে ৪ উইকেটে। তাদের ব্যাটার রানা ৪৯ (৪৬), রিফাত ৪১(৮৩), আব্দুল্লাহ ২৭ (২৯) ও মাহিন ৩০ (৩৫) রান করেন। প্রতিপক্ষ রেনেসাঁ ক্লাবের বোলার সোহাগ ২/২০, অনিক ২/৩৯, প্রান্ত ১/৪০ ও তুহীন ১/২৬ উইকেট নেন। ম্যাচসেরা হয়েছেন বিজয়ী ইত্যাদি ক্লাবের মাহিন। ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন সুমন ও জাহাঙ্গীর।

এবারের প্রথম বিভাগ ক্রিকেট লিগে জামালপুর জেলার ১২টি ক্লাব অংশ নিচ্ছে। ‘এ’ গ্রুপে রয়েছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব, জামালপুর ক্রিকেট ক্লাব, রিলেশন, ফুলবাড়িয়া সমাজ কল্যাণ সংঘ, জুন-২৬ ক্লাব ও সিদ্দিকী স্টারস্। অপরদিকে ‘বি’ গ্রুপে রয়েছে মেরিলিবোন (অঙ্কুর) ক্রিকেট ক্লাব, রেনেসাঁ ক্লাব, কাছারীপাড়া ক্রিকেট ক্লাব, মুসলিমাবাদ স্পোর্টিং ক্লাব, ইত্যাদি ও বেস্ট ইলেভেন। ২৩ ফেব্রুয়ারির ম্যাচ- জামালপুর ক্রিকেট ক্লাব বনাম জুন-২৬।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রথম বিভাগ ক্রিকেট লিগ : ৪ উইকেটে ম্যাচ জিতেছে ইত্যাদি

আপডেট সময় ১১:৪৪:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩