ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী বিবাহের আগে ছেলে-মেয়ে থ্যালাসিমিয়ার বাহক কিনা তা জানা জরুরি : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো : নজরুল ইসলাম খান গাঁজা সেবনের দায়ে বাবা-ছেলেকে কারাদণ্ড জামালপুরে রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে : আসাদুল হাবিব দুলু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জামালপুরে শিশু ধর্ষণের অভিযোগে সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

গ্রেপ্তার শওকত হোসেন বাবলুকে সাংবাদিকদের সামনে হাজির করে পুলিশ। ছবি: আসমাউল আসিফ

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুরে ৮ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে সাবেক ইউপি সদস্য শওকত হোসেন বাবলুকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। ১৯ ফেব্রুয়ারি গভীর রাতে ময়মনসিংহ শহরের কুটরাকান্দা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক তোফাজ্জল হোসেন জানান, জামালপুর সদর উপজেলার ইটাইল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য বড় ঘাগুরি গ্রামের শওকত হোসেন বাবুল গত ১৩ ফেব্রুয়ারি বিকেলে প্রতিবেশী আব্দুল কাদেরের ২য় শ্রেণিতে পড়ুয়া ৮ বছর বয়সী মেয়েকে মাসকলাই দেওয়ার কথা বলে নিজের ঘরে ডেকে আনে। পরে শওকত হোসেন বাবুল তার স্ত্রী বাড়িতে না থাকার সুযোগে ওই শিশুকে ধর্ষণ করে। এই ঘটনার পর শওকত হোসেন পালিয়ে যায় এবং শিশুটিকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ পরিদর্শক তোফাজ্জল হোসেন আরও বলেন, ১৯ ফেব্রুয়ারি ধর্ষণের শিকার ওই শিশুর বাবা জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে বিভিন্ন তথ্য উপাত্ত ও তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ময়মনসিংহ শহরের কুটুরাকান্দা এলাকা থেকে গতকাল গভীর রাতে অভিযুক্ত শওকতকে গ্রেপ্তার করে পুলিশ। ২০ ফেব্রুয়ারি দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

জামালপুরে শিশু ধর্ষণের অভিযোগে সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

আপডেট সময় ০৬:২৭:২৩ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩