ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জে মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড জামালপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষমেলা শুরু জুলাই শহিদদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবিগঞ্জে হামলা : প্রতিবাদে জামালপুরে এনসিপির মশাল মিছিল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী বকশীগঞ্জে রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

বকশীগঞ্জে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

বকশীগঞ্জে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী আশিক মাহমুদ। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে একটি পরিবার।

১৮ ফেব্রুয়ারি দুপুর ২টায় বকশীগঞ্জ পৌর শহরের সীমারপাড় এলাকায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে নিজের পরিবারের নিরাপত্তা চান ভুক্তভোগীরা।

ভুক্তভোগী জামিরুল ইসলামের ছেলে আশিক মাহমুদ সংবাদ সম্মেলনে বলেন, গত রোববার (১২ ফেব্রুয়ারি) আমাদের প্রতিবেশী রফিকুল ইসলামের ছেলে রাব্বী মিয়া ও আরমান আলীর বিভিন্ন কুকর্ম নিয়ে আমি প্রতিবাদ করলে তারা কৌশলে আমাকে তার বাড়িতে ডেকে নিয়ে শারীরিকভাবে নির্যাতন করেন। শুধু তাই নয় আমি যদি বাড়াবাড়ি করি তাহলে পুলিশ দিয়ে মামলা ও গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়। আমাকে নির্যাতন করার পরও উল্টো তারা আমার বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় আমি ও আমার পরিবারের নামে মিথ্যা অভিযোগ দায়ের করেন।

আমার পরিবারকে ষড়যন্ত্রমূলক ফাঁসানোর পরিকল্পনা করছে রফিকুল ইসলাম ও তার ছেলে রাব্বী।

তাই আমাদের পরিবারের নিরাপত্তা দাবি করছি ও হয়রানি থেকে রক্ষা পেতে স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

সংবাদ সম্মেলনে এসময় আশিক মাহমুদ ছাড়াও তার চাচা শহীদ মিয়া, স্ত্রী মনিকা আক্তারসহ তার পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড

বকশীগঞ্জে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৫:৩৯:১৭ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩