ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ধর্ষণের দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

জামালপুরে ‘রোড টু বিসিএস’ শীর্ষক ক্যারিয়ার প্রস্তুতিমূলক সেমিনার অনুষ্ঠিত

‘রোড টু বিসিএস’ শীর্ষক ক্যারিয়ার প্রস্তুতিমূলক সেমিনারে বক্তব্য রাখেন লেখক ও ক্যারিয়ার কনসালটেন্ট রবিউল আলম লুইপা।ছবি:বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুরে ৮ ফেব্রুয়ারি সকালে ‘রোড টু বিসিএস’ শীর্ষক ক্যারিয়ার প্রস্তুতিমূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের ক্যারিয়ার ক্লাব কলেজ অডিটোরিয়ামে এ সেমিনারের আয়োজন করে।

ক্যারিয়ার ক্লাবের আহ্বায়ক মুহাম্মদ ইয়াসীন ইবনে মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হারুন অর রশিদ এবং কলেজ শিক্ষক সংসদের সম্পাদক শাকের আহম্মদ চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেমিনার সঞ্চালনায় ছিলেন ক্যারিয়ার ক্লাবের সদস্য ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো. মাহফুজুর রহমান খান।

প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর মো. হারুন অর রশিদ বলেন, সরকারি আশেক মাহমুদ কলেজ একাডেমিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম নিয়েও প্রতিনিয়ত নতুন নতুন পরিকল্পনা বাস্তবায়ন করে চলেছে। ক্যারিয়ার বিষয়ক বৃহৎ পরিসরের এই সেমিনার শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনায় যেমন কার্যকর ভূমিকা রাখবে তেমনি এর মাধ্যমে ক্যারিয়ার ক্লাবের এক নতুন দিগন্ত উন্মোচন হলো।

‘রোড টু বিসিএস’ শীর্ষক ক্যারিয়ার প্রস্তুতিমূলক এই সেমিনারে মূল বক্তা ছিলেন লেখক ও ক্যারিয়ার কনসালটেন্ট রবিউল আলম লুইপা। তিনি সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের সিভিল সার্ভিসের নিয়োগ প্রক্রিয়া ও অনুপ্রেরণামূলক দীর্ঘ বক্তব্য প্রদান করেন।

সেমিনারে অনুপ্রাণিত হয়ে উদ্ভিদবিদ্যা বিভাগের অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী শাকিল আহমেদ বলেন, ক্যারিয়ার ক্লাবের এরকম প্রোগ্রাম নিয়মিত অনুষ্ঠিত হলে আমরা অনেক কিছু জানতে পারবো এবং বাস্তবতার সাথে সামঞ্জস্য রেখে জীবনের লক্ষ্য নির্ধারণ করতে পারবো।

সেমিনারে প্রায় ৪০০ জন শিক্ষার্থী ও চাকরিপ্রার্থী অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার

জামালপুরে ‘রোড টু বিসিএস’ শীর্ষক ক্যারিয়ার প্রস্তুতিমূলক সেমিনার অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:১৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩