ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে সংবাদ সম্মেলন মাদারগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত নান্দিনায় দশ ছাত্রের পড়ালেখার দায়িত্ব নিলেন শিল্পপতি রাজিব সরকার শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ দেওয়ানগঞ্জে সংলাপ কেন্দ্রের উদ্যোগে বাল্যবিয়েবিরোধী নাটিকা মঞ্চস্থ দেওয়ানগঞ্জে ভুল ড্রপে চোখের ক্ষতি, অভিযোগ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে মাদারগঞ্জে মেশিনের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী

জন প্রতিনিধি ও মুক্তিযোদ্ধাদের নিয়ে জামালপুর জেলা প্রশাসকের মতবিনিময়

জন প্রতিনিধি ও মুক্তিযোদ্ধাদের নিয়ে মতবিনিময় সভা করেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়।ছবি: মঞ্জুরুল হক

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুর সদর উপজেলার বিভিন্ন সমস্যা নিরসনের লক্ষ্যে জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা ও সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে জামালপুরের জেলা প্রশাসক শ্রাবস্তী রায় মতবিনিময় সভা করেছেন। ৭ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে জামালপুর সদর উপজেলা পরিষদ সভাকক্ষে এর আয়োজন করে সদর উপজেলা প্রশাসন।

সভায় জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, সদর এসিল্যান্ড মো. বরকত উল্লাহ, ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াছমিন লিটা, জেলার সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সুজায়েত আলী ফকির, সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ, পিআইও আরিফুর রহমান, এলজিইডি’র সদর উপজেলা প্রকৌশলী তৌহিদুর রহমান, কেন্দুয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম খান সোহেল, মেস্টা ইউপি চেয়ারম্যান নাজমুল হক বাবু, রানাগাছা ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল, ঘোড়াধাপ ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, শরিফপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম আলমসহ উপজেলার সকল ইউপি চেয়ারম্যান।

বক্তারা সকলেই তাদের স্ব-স্ব ইউনিয়নের সাস্থ্য সেবা, রাস্তা-ঘাট, অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, অবৈধ ইটভাটায় ‘টপ সয়েল’ উত্তোলন করে ফসলী জমির ক্ষতি সাধন, সরকারি গুদামে ধান-চাল সংগ্রহ, মুক্তিযোদ্ধাদের স্মৃতি রক্ষায় রাস্তার নামকরণ ও উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয় নিয়ে যার যার মতামত তুলে ধরেন।

পরে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক শ্রাবস্তী রায় কিভাবে সমস্যাগুলোর সমাধানে উত্তরণের পথ খুঁজে পাওয়া যাবে সেই বিষয়ে দিক নির্দেশনা দেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স

জন প্রতিনিধি ও মুক্তিযোদ্ধাদের নিয়ে জামালপুর জেলা প্রশাসকের মতবিনিময়

আপডেট সময় ১০:২৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩