ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম পিয়ারপুরে অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী বাংলাদেশের পর্যটনশিল্পকে বিশ্বমানের শিল্পে উন্নীত করা আমাদের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসা সুশীল সমাজ ও সাধারণ মানুষের চীনের প্রেসিডেন্ট সি চিনকে নতুন বলরুম নির্মাণস্থল ঘুরিয়ে দেখালেন ট্রাম্প : হোয়াইট হাউস

ইসলামপুরে উন্নয়ন সংঘ-সিডস প্রকল্পের উদ্যোগে ব্যবসা সহায়ক উপকরণ বিতরণ

ইসলামপুরে প্রশিক্ষিত ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সয়ম্ভরতা অর্জন ও বেকারত্ব দূরীকরণের লক্ষে উন্নয়ন সংঘ-সিডস কর্মসূচির মাধ্যমে কারিগরি প্রশিক্ষণ সম্পন্নকারী বেকার যুবক-যুবতীদের মধ্যে ব্যবসা সহায়তা উপকরণ ও সনদপত্র বিতরণ করা হয়। ২২ জানুয়ারি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. তানভীর হাসান রুমান।

ইসলামপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাপধরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন শাহ আলী মন্ডল, উন্নয়ন সংঘের এনএসভিসি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিজন কুমার, সিডস কর্মসূচির উপজেলা সমন্বয়কারী শওকত ওসমান প্রমুখ।

প্রশিক্ষিত ব্যক্তিদের অর্জিত জ্ঞানের প্রতিফলন ঘটানোর জন্য বা স্ব স্ব ট্রেডে কাজ শুরু করার জন্য সিডস কর্মসূচির মাধ্যমে এদিন ২২ জনকে ব্যবসা পরিচালনার জন্য সহায়ক উপকরণ দেওয়া হয়। এরমধ্যে কম্পিউটার অপারেটর ৩, ইলেকট্রিক মিস্ত্রী ৪, রাজমিস্ত্রী ৯, সেলুন কাজে ৪ এবং মোটর মেকানিকস ২ জনের মাঝে উপকরণ দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. তানভীর হাসান বলেন, সিডস কর্মসূচির এ ধরনের কার্যক্রমের আওতায় বিভিন্ন ট্রেডে অধিকসংখ্যক লোকদের প্রশিক্ষণের আওতায় এনে বেকারদেরকে কর্মীর হাতে রূপান্তরিত করতে হবে। এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। বেকারত্ব নিরসনে এটা একটি সফল উদ্যোগ।

সূত্র জানায়, ২০২৩ সালের শেষ নাগাদ কর্মএলাকার ২ হাজার ৫০০ প্রান্তিক পরিবারে আর্থ-সামাজিক উন্নয়নের মাত্রা আশাব্যঞ্জক পর্যায়ে উন্নতি করার লক্ষে নরওয়েভিত্তিক আন্তর্জাতিক দাতা সংস্থা স্ট্রমি ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় উন্নয়ন সংঘ কর্তৃক বাস্তবায়নাধীন সিডস কর্মসূচি জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলায় বহুমাত্রিক কার্যক্রম বাস্তবায়ন করছে। মানসম্মত শিক্ষা, জীবিকায়ন, যুবক, যুবতীদের আত্মকর্মসংস্থান, কিশোর, কিশোরীদের ক্ষমতায়নসহ বিভিন্ন কার্যক্রমের আওতায় কর্মএলাকার লক্ষভুক্ত জনগোষ্ঠীর সাথে নিবিড়ভাবে কাজ করছে।

আপলোডকারীর তথ্য

শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২

ইসলামপুরে উন্নয়ন সংঘ-সিডস প্রকল্পের উদ্যোগে ব্যবসা সহায়ক উপকরণ বিতরণ

আপডেট সময় ০৮:১২:১৮ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩