ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেলান্দহে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সভাপতির বিরুদ্ধে মানববন্ধন মাদারগঞ্জ-সারিয়াকান্দি নৌরুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন শিশুকে ধর্ষণের চেষ্টাকারী গ্রেপ্তার নকলায় বাসের ধাক্কায় মাহিন্দ্র চালক নিহত, আহত সিএনজি যাত্রী রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী বিবাহের আগে ছেলে-মেয়ে থ্যালাসিমিয়ার বাহক কিনা তা জানা জরুরি : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো : নজরুল ইসলাম খান গাঁজা সেবনের দায়ে বাবা-ছেলেকে কারাদণ্ড

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে জামালপুরে জেলা বিএনপির শীতবস্ত্র বিতরণ

অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে জেলা বিএনপি।ছবি:বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে জামালপুরে আলোচনা সভা, দোয়া ও অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে জেলা বিএনপি। ১৯ জানুয়ারি দুপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জামালপুর জেলা বিএনপির সহসভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক গোলাম রব্বানীর সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও অসহায়দের মাঝে শীতবস্ত্র তুলে দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব ও শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ।

আলোচনা সভা শেষে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়। পরে অসহায় ৫ শতাধিক শীতার্তের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেলান্দহে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সভাপতির বিরুদ্ধে মানববন্ধন

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে জামালপুরে জেলা বিএনপির শীতবস্ত্র বিতরণ

আপডেট সময় ০৭:৩৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩