ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত শেরপুরে ইআরটি সদস্যরা পেল সরঞ্জামাদি, ক্ষতিপূরণের চেক বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ

মেলান্দহে ২৫০ জন দরিদ্র মানুষ পেল ফাস্ট ফর হাঙ্গার সোসাইটির কম্বল

শ্যামপুর ইউনিয়নে ১৫০টি কম্বল বিতরণ করে ফাস্ট ফর হাঙ্গার সোসাইটি। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম॥ ফাস্ট ফর হাঙ্গার সোসাইটির পক্ষ থেকে ১৩ জানুয়ারি বিকেলে জামালপুরের মেলান্দহ উপজেলার কুলিয়া ও শ্যামপুর ইউনিয়নে ২৫০ জন দু:স্থ, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

জামালপুর জেলা শহরের সামাজিক সংগঠন ফাস্ট ফর হাঙ্গার সোসাইটির সভাপতি ও প্রতিষ্ঠাতা আইনজীবী মোহাম্মদ রাফিউল ইসলাম রাফির নির্দেশনায় বার্ষিক শীতবস্ত্র বিতরণ কর্মসূচির অংশ হিসেবে ফাস্ট ফর হাঙ্গার সোসাইটির সাধারণ সম্পাদক ইউসুফ খান ও সদস্য জাকির হোসেন দুলাল স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে এসব কম্বল বিতরণ করেন।

ফাস্ট ফর হাঙ্গার সোসাইটির কম্বল পেয়ে খুব খুশি হয় দরিদ্র মানুষেরা। ছবি : বাংলারচিঠিডটকম

১৩ জানুয়ারি বিকেল ৩টায় মেলান্দহ উপজেলার শ্যামপুর ইউনিয়নের শ্যামপুর গাংপাড় এলাকায় দারুল কোরআন মাদরাসা প্রাঙ্গণে স্থানীয় ১৫০ জন দু:স্থ, অসহায় ও দরিদ্র নারী ও পুরুষের মাঝে একটি করে কম্বল বিতরণ করেন ফাস্ট ফর হাঙ্গার সোসাইটির সাধারণ সম্পাদক ইউসুফ খান ও সদস্য জাকির হোসেন দুলাল। এ সময় ওই মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা মোস্তাফিজুর রহমান, হাফেজ মাওলানা মোজাম্মেল হক ও হাফেজ মাওলানা মিল্লাত হোসেন কম্বল বিতরণ কাজে সহযোগিতা করেন।

কুলিয়া ইউনিয়নে ১০০টি কম্বল বিতরণ করে ফাস্ট ফর হাঙ্গার সোসাইটি। ছবি : বাংলারচিঠিডটকম

পরে বিকেল ৪টার দিকে মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নের জাফরশাহী পচাবহলা চৌরাস্তা মোড়ে স্থানীয় ১০০ জন দু:স্থ, অসহায় ও দরিদ্র নারী-পুরুষের মাঝে একটি করে কম্বল বিতরণ করা হয়। স্থানীয় আব্দুল খালেক মেম্বার ও মো. নাইম হাসানকে সাথে নিয়ে এসব কম্বল বিতরণ করেন ফাস্ট ফর হাঙ্গার সোসাইটির সাধারণ সম্পাদক ইউসুফ খান ও সদস্য জাকির হোসেন দুলাল। দুটি স্থানেই কম্বল পেয়ে খুশি হন দরিদ্র নারী ও পুরুষরা।

আপলোডকারীর তথ্য

মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

মেলান্দহে ২৫০ জন দরিদ্র মানুষ পেল ফাস্ট ফর হাঙ্গার সোসাইটির কম্বল

আপডেট সময় ১২:৪৯:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩