ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীন গণমাধ্যম কমিশনের জন্য অংশীদারদের নিয়ে পরামর্শক কমিটি গঠন করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বকশীগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপিত দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সাজ্জাতুল বরখাস্ত সারাদেশে গত ২৪ ঘন্টায় হামের নতুন রোগী ৯৫, মৃত্যু ৫ খুদে শিক্ষার্থীরাই ‘আগামী দিনের ভবিষ্যৎ’ : প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্ম নিয়ে গবেষণা বাড়াতে হবে : এলজিআরডি মন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামালপুরে ১১ দলের গণ-মিছিল প্রতিটি শ্রমিকের ন্যায্য পাওনা পাওয়ার জন্য কাজ করছে সরকার : এম. রশিদুজ্জামান মিল্লাত ঝিনাইগাতীতে খালের অবৈধ বাধ উচ্ছেদ : কৃষকদের মাঝে স্বস্তি জামালপুরে অবৈধ ইটভাটায় অভিযান : র‌্যাবের গাড়িতে ঢিল, আটক দুই

বিএনপি দেশে আবারো ওয়ান ইলেভেন সৃষ্টির পাঁয়তারা করছে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।-ফাইল ছবি

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ষড়যন্ত্রের মাধ্যমে চোরাগলি পথে ক্ষমতায় যেতে বিএনপি দেশে আবারো ওয়ান ইলেভেন সৃষ্টির পাঁয়তারা করছে।

১৪ জানুয়ারি বিকেলে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমন্ডলীর সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সভাপতি-সম্পাদকদের অনুষ্ঠিত এক যৌথসভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি ভেতরে ভেতরে নির্বাচনের প্রস্তুতি নিলেও নির্বাচনে জিতবে এমন কোনো নিশ্চয়তা পাচ্ছে না। তাই, তারা চোরাই পথে ক্ষমতা দখলের চেষ্টা করছে। একটা ওয়ান ইলেভেন হয়েছে, আরেকটা ওয়ান ইলেভেন জন্য পাঁয়তারা করছে।’

তিনি বলেন, বিএনপি দেশকে অস্থিতিশীল করতে নাশকতার প্রস্তুতি নিচ্ছে। তবে, জনগণের জানমাল রক্ষায় আওয়ামী লীগ আগের চেয়ে বেশি সুদৃঢ় ও সতর্ক অবস্থায় থাকবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ইদানীং আমরা লক্ষ্য করছি হঠাৎ করে বাস পোড়ানো হচ্ছে, যেটা ফরিদপুরে ঘটেছে। সেখানে পুলিশের ওপর আক্রমণ করেছে, সেখানের সবাই এক বাক্যে বলেছে যে, পুলিশ আক্রমণকারী নয়, তারা আক্রান্ত।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নানা দলের সমন্বয়ে ঐক্য তৈরি করে আন্দোলনের ঘোষণা দিয়েছে, তাদের শান্তিপূর্ণ আন্দোলনে কোনো প্রকার বাধা দেয়া হবে না। কিন্তু আন্দোলনের নামে অগ্নিসংযোগ করে জনজীবনে দুর্ভোগ ডেকে আনবে, বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করবে, এ অবস্থায় আমরা চুপ করে বসে থাকতে পারি না।

তিনি বলেন, নির্বাচনে জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়ে এসেছি আমরা, তাদের কাছে আমাদের দায় আছে। এ অবস্থায় আমাদের সতর্ক থাকতে হবে এবং জনগণের সম্পদ ও সম্পত্তিকে প্রটেকশন দিতে হবে।

যৌথ সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, ডা. দীপু মনি ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়ার সুলতানা, উপপ্রচার সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামীমসহ কেন্দ্রীয় ও মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বাধীন গণমাধ্যম কমিশনের জন্য অংশীদারদের নিয়ে পরামর্শক কমিটি গঠন করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

বিএনপি দেশে আবারো ওয়ান ইলেভেন সৃষ্টির পাঁয়তারা করছে : ওবায়দুল কাদের

আপডেট সময় ০৮:৪৭:৩২ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩