ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টেশন সড়কে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ছাত্রসমাবেশে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও ছাত্রসমাবেশ করেছে জেলা ছাত্রদল।

এ উপলক্ষে ২ জানুয়ারি সকালে পুরাতন বাইপাস মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে স্টেশন সড়কে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবুল মুনসুরের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম সুমনের সঞ্চালনায় ছাত্রসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

ছাত্রসমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক শহীদুল হক খান দুলাল, যুগ্মসাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল ও জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক আতিকুর রহমান সুমিল প্রমুখ।

এ সময় বিএনপিনেতা ওয়ারেছ আলী মামুন বলেন, জুলুম-নির্যাতন করে বিএনপিকে দমানো যাবেনা। বিএনপি জুলুম, নির্যাতন, হামলা, মামলা ও ত্যাগ স্বীকার করেই শেখ হাসিনা সরকারের পতন ঘটাবে।

এদিকে দুপুর ১টার দিকে জেলা ছাত্রদলের সভাপতি সোহেল রানা খান ও সাধারণ সম্পাদক ওমরুজ্জামান দর্শন চৌধুরীর নেতৃত্বে জেলা ছাত্রদলের ব্যানারে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের পুরাতন পৌরসভা গেইট এলাকা থেকে বের হয়ে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠত হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট সময় ০৬:৫৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩