ঢাকা ১১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা

জামালপুর ব্যাচ-৯২ এর ৩০ বছর পূর্তি উদযাপন

ব্যাচ-৯২ এর ৩০ বছর পূর্তি উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।ছবি: বাংলারচিঠিডটকম

আলী আকবর, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুরে ৩১ ডিসেম্বর বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী সংগঠন ব্যাচ-৯২ এর ৩০ বছর পূর্তি উৎসব উদযাপিত হয়েছে।

পরে জামালপুর ব্যাচ-৯২ এর আয়োজনে বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়াম মাঠ চত্বরে ৩০ বছর পূর্তি উৎসবের উদ্বোধন করেন এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।

জামালপুর ব্যাচ-৯২ এর সভাপতি মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও মির্জা জিল্লুর রহমান শিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মোজাফফর হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন।

এর আগে সকালে দয়াময়ী মোড় থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়াম চত্বরে গিয়ে শেষ হয়।

এ ছাড়াও দিনব্যাপী স্টেডিয়াম চত্বরে অনুষ্ঠিত হয় বিভিন্ন খেলা ও কুইজ প্রতিযোগিতা। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শেষে বিভিন্ন খেলা ও কুইজ প্রতিযোগিতা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল

জামালপুর ব্যাচ-৯২ এর ৩০ বছর পূর্তি উদযাপন

আপডেট সময় ০৯:০৫:২৮ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২