ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির ১০ বছর করে আটকাদেশ ইসলামপুরে স্বাক্ষর জাল করে এতিম খানার অর্থ আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসির ফল বিপর্যয়, ৪৩৯ জনে পাস ১১১ জামালপুরে সাক্ষরতা কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা সরিষাবাড়ীতে বিধবা নারীকে বিয়ে করায় ঘরছাড়া নবদম্পতি ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা কমিটিতে শামসুদ্দিন সভাপতি ও মোহাম্মদ আলী সম্পাদক নির্বাচিত মাদারগঞ্জে চাচা-ভাতিজা হত্যা, রায়ের অপেক্ষায় দুই পরিবার হাসপাতালে বাবার মরদেহ রেখে পরীক্ষায় অংশ নেয়া নোভিদ পেল জিপিএ-৫ ইসলামপুরে ৯ শিক্ষকের বিদ্যালয়ে ৩ পরীক্ষার্থীই অকৃতকার্য

আ’লীগের সম্মেলন উপলক্ষে যমুনা সারকারখানায় মিছিল ও পথসভা

আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে যমুনা সারকারখানায় মিছিল বের করা হয়। ছবি:বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: আগামী ২৮ নভেম্বর জামালপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনকে সফল করতে তারাকান্দিতে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বর বিকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি যমুনা সার কারখানা এলাকায় এ মিছিল ও পথসভার আয়োজন করে স্থানীয় আওয়ামী লীগ।

মিছিলটি তারাকান্দি যমুনা সারকারখানা এলাকায় প্রধান সড়ক পদক্ষিণ শেষে কান্দারপাড়া সরিষাবাড়ী-ভুয়াপুর সড়কে পথসভায় মিলিত হয়।

এতে বক্তব্য রাখেন তারাকান্দি ট্রাক ও ট্যাংকলরি মালিক সমিতির নেতা ও তাকওয়া পরিবহনের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মইনুল হোসেন, পোগলদিঘা ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্য মো. শাহিন মিয়া, উপজেলা যুবলীগের সদস্য মিঠু হাসান, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হাসান লতিফ যুবলীগ নেতা কামাল হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বিএনপি- জামাতের সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতাকে প্রতিহিত করতে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা সব সময় রাজপথে থাকবে। দেশের উন্নয়ন ও অগ্রগতির যাত্রা অব্যহত রাখতে আওয়ামী লীগের বিকল্প নেই। আগামী ২৮ নভেম্বর জামালপুর জেলা আওয়ামী লীগের সম্মান সফল ও সার্থক করতে সবাইকে যোগ দেওয়ার আহ্বান করেন তারা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত

আ’লীগের সম্মেলন উপলক্ষে যমুনা সারকারখানায় মিছিল ও পথসভা

আপডেট সময় ০৯:১১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২