ঢাকা ০২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ভারতকে টপকে পঞ্চম স্থানে উঠল বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর গণমাধ্যম কমিশন গঠনের প্রক্রিয়ায় সরকার একক সিদ্ধান্ত চাপিয়ে দেবে না : তথ্যমন্ত্রী পিবিআই এর তদন্তে আলামিন হত্যার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার গরু ব্যবসায়ী নিহত আগামীতে অর্গানিক মাংস রপ্তানি করবে বাংলাদেশ : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস : চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত জামালপুরে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু মাদারগঞ্জে বজ্রপাতে নিহত এনসিপির নেতার পরিবারকে সরকারি অর্থ সহায়তা প্রদান

সরকারকে ধাক্কা দিয়ে ফেলা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার হিমালয় পর্বত, চাইলেই লাঠি নিয়ে মিছিল করে ধাক্কা দিয়ে ফেলা যাবে না।

তিনি ৮ নভেম্বর মাদারীপুরের শিবচরে নূর-ই আলম চৌধুরী অডিটোরিয়ামে শিবচর উপজেলার স্বাস্থ্যসেবা খাতে সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি অনেক কথাই বলে, তারা বলেন-করোনার সময় কেউ কোন সেবাই পায়নি। জাতীয় সংসদেও একই কথা বলেন। অথচ করোনার সময় বিএনপিকে খুঁজে পাওয়াই যায়নি। মানুষের পাশে ছিল না বিএনপি।’

তিনি বলেন, ৪০ হাজার কোটি টাকার ভ্যাকসিন দেয়া হয়েছে। এজন্যই দেশের মানুষ সুরক্ষিত। প্রধানমন্ত্রীর নির্দেশে প্রথম ধাপেই ভ্যাকসিনের অর্ডার দিতে খরচ হয়েছে ৭ হাজার কোটি টাকা। করোনার পরিস্থিতি মোকাবেলায় ভ্যাকসিনের সিরিঞ্জ সংকট থাকায় তা বিমানে করে রাতারাতি আনা হয়েছে। করোনার সময় চিকিৎসক ও নার্সরা পালিয়ে যায়নি। প্রত্যেকেই জীবনের ঝুঁকি নিয়ে দেশের মানুষের জন্য কাজ করেছে।

অনুষ্ঠানে জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী এমপি, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সাইফুল হাসান বাদল, মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার মাসুদ আলম ও জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারকে ধাক্কা দিয়ে ফেলা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ১০:৩১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২