ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা

জেলা পরিষদ নির্বাচন : চেয়ারম্যান পদে শেরপুরে আ’লীগের বিদ্রোহী প্রার্থী হুমায়ুন পুন:নির্বাচিত

হুমায়ুন কবীর রুমান

হুমায়ুন কবীর রুমান

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পুন:নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হুমায়ুন কবীর রুমান। ১৭ অক্টোবর বিকালে ভোট গণনা শেষে এ ফলাফল ঘোষণা করেন নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার।

সূত্র জানায়, নির্বাচনে বিজয়ী প্রার্থী হুমায়ুন কবীর রুমান মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৫৪৯টি ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী চন্দন কুমার পাল আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১৮৭ ভোট। আরেক প্রার্থী জাকারিয়া বিষু চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ৫ ভোট।

এর আগে সকাল নয়টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, চলে টানা দুপুর ২টা পর্যন্ত। জেলার সদর উপজেলাসহ নকলা, নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদীর পরিষদ মিলনায়তনে ১০টি ভোটকক্ষে ইভিএমের মাধ্যমে এ ভোট গ্রহণ করা হয়।

নির্বাচনে প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্টেটের পাশাপাশি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ টহলে ছিলেন। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণ সশস্ত্র পুলিশ ও আনসারসহ স্ট্রাইকিং ফোর্স মোতায়েন ছিলো।

জেলায় পাঁচটি উপজেলা পরিষদ, ৪টি পৌরসভা ও ৫২টি ইউনিয়নে মোট ভোটার ৭৪৩ জন।

প্রসঙ্গত, গেলবার জেলা পরিষদ নির্বাচনে হুমায়ুন কবির রুমান আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসাবে প্রতিদ্ব›দ্বীতা করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল

জেলা পরিষদ নির্বাচন : চেয়ারম্যান পদে শেরপুরে আ’লীগের বিদ্রোহী প্রার্থী হুমায়ুন পুন:নির্বাচিত

আপডেট সময় ০২:৪৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২