ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

শেরপুর জেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়ে দলীয় পদ হারালেন রুমান

হুমায়ুন কবির রুমান

হুমায়ুন কবির রুমান

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: জেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় শেরপুর আওয়ামী লীগের সকল স্তরের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে হুমায়ুন কবির রুমানকে। ২৭ সেপ্টেম্বর রাতে সংগঠনের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এবং উপ-দপ্তর সম্পাদক বিনয় কুমার সাহা স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। এছাড়া ওই প্রেস বিজ্ঞপ্তির কপি উপ-দপ্তর সম্পাদক তার সামাজিক যোগাযোগ মধ্যম ফেসবুক ওয়াল থেকেও পোস্ট করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৭ সেপ্টেম্বর বিকালে জেলা শহরের মাধবপুর এলাকার উৎসব কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিতব্য জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী চন্দন কুমার পালের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর রুমানকে গঠনতন্ত্রের ৪৭(১১) ধারা মোতাবেক বহিষ্কার করা হয়। সে অনুযায়ী শেরপুর আওয়ামী লীগসহ দলের সকল স্তরের পদ থেকে সর্বসম্মতিক্রমে তাকে অব্যাহতি দেওয়া হলো।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে হুমায়ুন কবির রুমানের ব্যবহৃত মোবাইল নাম্বারে যোগাযোগ করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ করেননি।

সূত্র জানায়, গেল বার আইনজীবী চন্দন কুমার পালের বিরুদ্ধে একই পদে বিদ্রোহী প্রার্থী হিসাবে প্রতিদ্ব›দ্বীতা করে হুমায়ুন কবির রুমান জেলা পরিষদ চেয়ানম্যান নির্বাচিত হন। এর আগে রুমান শেরপুর পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শেরপুর জেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়ে দলীয় পদ হারালেন রুমান

আপডেট সময় ০৩:১৬:৫১ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২