ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী বিবাহের আগে ছেলে-মেয়ে থ্যালাসিমিয়ার বাহক কিনা তা জানা জরুরি : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো : নজরুল ইসলাম খান গাঁজা সেবনের দায়ে বাবা-ছেলেকে কারাদণ্ড জামালপুরে রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে : আসাদুল হাবিব দুলু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ইসলামপুরে ৫ আসামি গ্রেপ্তার

ইসলামপুরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫ আসামি। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের ইসলামপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে তিনজন সাজাপ্রাপ্ত ও একজন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি এবং হেরোইনসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৫ সেপ্টেম্বর তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ১৪ সেপ্টেম্বর রাতে পুলিশের একাধিক দল উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালায়। এ সময় নারী নির্যাতন মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি উপজেলার সদর ইউনিয়নের পচাবহলা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মিনাল মন্ডল (৪২), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত পার্থশী ইউনিয়নের হাড়িয়াবাড়ী গ্রামের আনিছুর রহমানের ছেলে আব্দুস ছাত্তার (৩৫), পরীক্ষা কেন্দ্রে অনাধিকার প্রবেশের দায়ে ২ বছরের সাজাপ্রাপ্ত নোয়ারপাড়া ইউনিয়নের মাইজবাড়ী গ্রামের মজিবুর রহমানের ছেলে আব্দুল মালেক (৪০), সিআর মামলার গাইবান্ধা ইউনিয়নের টেংরাকুড়া গ্রামের জহুরুল হকের ছেলে মোশারফ হোসেন (৩৮) ও ২ গ্রাম হেরোইনসহ গাইবান্ধা ইউনিয়নের সাদা মিয়ার ছেলে এনামুল হককে (২৮) গ্রেপ্তার করা হয়।

ইসলামপুর সার্কেলের এএসপি সুমন মিয়া জানান, মাদকসহ বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিরা গোপনে এলাকায় অবস্থান করছিল। এমন সংবাদে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ইসলামপুরে ৫ আসামি গ্রেপ্তার

আপডেট সময় ০৮:৪১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২