ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

পরীক্ষার হল পরিদর্শন করেন বশেফমুবিপ্রবি’র উপাচার্য সৈয়দ অধ্যাপক ড. সামসুদ্দিন আহমেদ। ছবি: বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মেলান্দহ উপজেলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেফমুবিপ্রবি) কেন্দ্রে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের বাণিজ্য বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২০২১-২২ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের পরীক্ষা ২০ আগস্ট বেলা ১২টা থেকে বশেফমুবিপ্রবিসহ দেশের ১৯টি প্রধান কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এ ছাড়া আরও বেশকিছু উপকেন্দ্রেও একযোগে অংশ নেন ভর্তিচ্ছুরা।

এর মধ্যে বশেফমুবিপ্রবি কেন্দ্রে প্রায় ৩০০ জন ভর্তিচ্ছু পরীক্ষার্থী অংশ নিয়েছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ অধ্যাপক ড. সামসুদ্দিন আহমেদ একাডেমিক ভবনে হল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, ‘এই গুচ্ছ পদ্ধতির কারণে শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘব হয়েছে। তারা বাড়ির কাছে থেকে এসে পরীক্ষা দেওয়ায় সময় ও অর্থ দুটোরই খরচ কম হচ্ছে।’

এছাড়া গুচ্ছের আওতার বাইরে বিশ্ববিদ্যালয়গুলোকে গুচ্ছভুক্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আশাকরি ভবিষ্যতে সারাদেশে একটি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে করে পরীক্ষার্থীদের টাকা-পয়সা খরচ কমার পাশাপাশি দুর্ভোগ লাঘব হবে।’

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মোহাম্মদ আবদুল মাননান, রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন, উন্নয়ন ও পরিকল্পনা বিভাগের পরিচালক অধ্যাপক কর্নেল (অব.) কাজী শরীফ উদ্দিন প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:০৩:০৮ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২