ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা

ভারতে বন্যা ও ভূমিধসে ২৫ জনের মৃত্যু, ৪০ জন নিঁখোজ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ভারতের উত্তর-পূর্বাঞ্চলে ভূমিধসের তৃতীয় দিনে ২ জুলাই ধ্বংসস্তুপের নিচে চাপা পড়া লোকদের অনুসন্ধান চালিয়ে ২৫ জনের মৃতদেহ উদ্ধার করেছে এবং প্রায় ৪০ জন এখনো নিঁখোজ রয়েছে।

নিরাপত্তা বাহিনী এবং বিপর্যয় ত্রাণ টিমের সদস্যরা মনিপুর রাজ্যের একটি রেলওয়ে নির্মাণ ক্যাম্পের ধ্বংসস্তুপের নিচে আরো আটকে পড়া লোকদের জীবিত উদ্ধারে দিনরাত চেষ্টা চালিয়ে যাচ্ছে।

নিহতদের বেশির ভাগই ছিল আঞ্চলিক আর্মির সংরক্ষিত সেনা সদস্য যারা রেলওয়ে প্রকল্পে কাজ করছিল।

সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, চাপা পড়া লোকদের মধ্যে এ পর্যন্ত ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, রাতে আর কাউকে উদ্ধার করা যায়নি। ১২ জন সংরক্ষিত সেনা ও ২৬ জন বেসামরিক লোক এখনো নিঁখোজ রয়েছে।

মণিপুরের মুখ্যমন্ত্রী এন. বীরেন সিং বলেছেন, বৃষ্টিপাতে ভূমিধসের পরিস্থিতি আরো ‘গুরুতর নাজুক’ এবং বৈরি আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।

ভারতের দুর্গম উত্তর-পূর্বাঞ্চলে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা ও ভূমিধসের বিপর্যয় বৃদ্ধি পেয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল

ভারতে বন্যা ও ভূমিধসে ২৫ জনের মৃত্যু, ৪০ জন নিঁখোজ

আপডেট সময় ০৩:১৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ৩ জুলাই ২০২২