ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ধর্ষণের দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

বেলগাছায় নৌকার গণমিছিল

ইসলামপুরের বেলগাছা ইউনিয়নে নৌকা প্রতীকের গণমিছিল বের করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জামালপুরের ইসলামপুর উপজেলার পশ্চিমাঞ্চলের বেলগাছা ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল মালেকের নৌকা প্রতীকের গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

২ জুন বিকালে ওই ইউনিয়নের জারুলতলা বাজার দলীয় কার্যালয় থেকে গণমিছিলটি বের করা হয়। মিছিলটি ১ নম্বর ওয়ার্ডের প্রধান রাস্তা ঘুরে আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

পরে সেখানে এক সভায় বক্তব্য রাখেন নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল মালেক, উপজেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক মনিরুজ্জামান লাজু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহানশাহ মিয়া, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলহাজ মিয়া প্রমুখ।

বক্তারা উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার্থে জননেত্রী শেখ হাসিনা ও ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয় সুনিশ্চিত করার আহ্বান জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার

বেলগাছায় নৌকার গণমিছিল

আপডেট সময় ০৩:২৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুন ২০২২