ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ধর্ষণের দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

মুজিব শতবর্ষ গোল্ডকাপ ফুটবল : টাঙ্গাইল জেলা পরিষদ লড়বে সেমিফাইনালে

দি¦তীয় কোয়াটার ফাইনাল খেলা শেষে ম্যাচসেরা টাঙ্গাইলের রবিনের হাতে পুরস্কার তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিল্লুর রহমান শিপন। ছবি : বাংলারচিঠিডটকম

দ্বিতীয় কোয়াটার ফাইনাল খেলা শেষে ম্যাচসেরা টাঙ্গাইলের রবিনের হাতে পুরস্কার তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিল্লুর রহমান শিপন। ছবি : বাংলারচিঠিডটকম

ক্রীড়া প্রতিবেদক, বাংলারচিঠিডটকম : মুজিব শতবর্ষ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় কোয়াটার ফাইনালে বগুড়ার সোনাতলার আব্দুল মান্নান স্পোর্টস একাডেমি দলকে ১-৪ গোলে পরাজিত করে সেমিফাইনালে ওঠেছে টাঙ্গাইল জেলা পরিষদ দল। ২১ মে বিকেলে জামালপুরের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়।

মুজিব শতবর্ষ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় কোয়াটার ফাইনালে টাঙ্গাইল জেলা পরিষদ দল ও বগুড়ার সোনাতলার আব্দুল মান্নান স্পোর্টস একাডেমির মধ্যে অনুষ্ঠিত খেলায় দু’পক্ষের মোট পাঁচটি গোল দেখেছে দর্শকরা। স্টেডিয়ামের চারদিকের দর্শক গ্যালারিতে কানায় কানায় ভরা দর্শকদের মাঝে বেশ উল্লাস দেখা গেছে গোলের পর গোল দেখে।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় টাঙ্গাইল জেলা দল চারটি গোল করেছে। গোলগুলো করেছেন দশ নম্বর জার্সি পরিহিত রবিন দুটি, সাত নম্বর জার্সি পরিহিত হাবিব একটি এবং ষোল নম্বর জার্সি পরিহিত জাহিদ করেছেন একটি গোল।

অপরদিকে গোল পরিশোধ করতে মরিয়া হয়ে লড়েও শেষ চেষ্টা কাজে আসেনি বগুড়ার সোনাতলার আব্দুল মান্নান স্পোর্টস একাডেমি দলের। দলের পক্ষে একমাত্র গোলটি করেন সাত নম্বর জার্সি পরিহিত সৈকত। ফলে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় বগুড়ার সোনাতলার আব্দুল মান্নান স্পোর্টস একাডেমি।

এই খেলায় ম্যাচসেরা হয়েছেন বিজয়ী টাঙ্গাইল জেলা পরিষদ দলের রবিন। ম্যাচসেরা রবিনের হাতে পুরস্কার তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিল্লুর রহমান শিপন। টাঙ্গাইল জেলা পরিষদ দল লড়বে সেমিফাইনালে। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন সাইদুর রহমান পল এবং তাকে সহযোগিতা করেন রেফারি টিমের সদস্য মোহাম্মদ শাহ আলম, নূর ইসলাম ও রিয়াজুল ইসলাম।

টুর্নামেন্ট উপ-কমিটি সূত্র জানায়, ২৪ মে বিকেলে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে লড়বে সরিষাবাড়ী উপজেলা ও মাদারগঞ্জ পৌরসভা একাদশ। ২৫ মে দ্বিতীয় সেমিফাইনাল খেলা শেষে আগামী ২৭ মে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পূর্বে প্রকাশিত খবরগুলো :
মুজিব শতবর্ষ গোল্ডকাপ ফুটবল : শেরপুর জেলা পরিষদ সেমিফাইনালে
জামালপুরে মুজিব শতবর্ষ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০ মে থেকে ফের শুরু

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার

মুজিব শতবর্ষ গোল্ডকাপ ফুটবল : টাঙ্গাইল জেলা পরিষদ লড়বে সেমিফাইনালে

আপডেট সময় ১০:১৩:০৪ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২