ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতির বাণী : দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী : সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য অপতথ্য রোধে গণমাধ্যমকর্মীদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান বিমান ও পর্যটনমন্ত্রীর ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি মাদারগঞ্জে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের ফিজির সমুদ্রসীমায় মোতায়েন হবে অস্ট্রেলিয়ার সৌরশক্তিচালিত সামরিক ড্রোন রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা ‘লজ্জাজনক’ : ট্রাম্প ইরানী ব্যাংকের সঙ্গে সম্পর্কের অভিযোগে কিউবার ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ৪ যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা

আগামী জুনেই পদ্মা সেতুর উদ্বোধন : ওবায়দুল কাদের

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ আগামী জুন মাসেই পদ্মা সেতুর উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘পদ্মা সেতু উদ্বোধনের তারিখ পেছানো হয়নি। আগামী জুনেই পদ্মা সেতুর উদ্বোধন করা হবে।’

ওবায়দুল কাদের আজ বৃহস্পতিবার দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিজ বাড়িতে সাংবাদিকদের এসব কথা বলেন।

বিএনপির আন্দোলন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি ১৩ বছরে ২৬ বার আন্দোলনের ঘোষণা দিয়েও আন্দোলন করতে ব্যার্থ হয়ছে।নুতন করে আর কি আন্দোলন করবে। বিএনপির আন্দোলনের কথা শুনে মানুষ হাসে।

তিনি বলেন, আমি অসুস্থ থাকায দীর্ঘ সময এলাকায আসতে পারিনি।দীর্ঘদিন মা-বাবার কবর জিয়ারত করতে পারিনি।কবর জিয়ারত শেষে এলাকার জনগণকে কাছে পেয়ে আমি অভিভুত।

ওবায়দুল কাদের বলেন, করোনাকালীন সময়ে এলাকার জন্য যাহা কিছু করার দরকার সবই করেছি।এলাকার সঙ্গে আমার সম্পর্ক কখনো বিচ্ছিন্ন হয়নি। অক্সিজেন কনসেন্ট্রেটর, আইসিইউ প্রতিস্থাপন, খাদ্যসামগ্রী, ত্রাণসামগ্রী দিয়েছি।

তিনি বলেন, যারা আমার ভোটার তাদের মাঝে আসতে পেরে ভালো লাগছে। নিজের বাড়িতে এসেছি, নিজের খাবার খেয়েছি, নামাজ পড়েছি। আমার আজকে অনেক ভালো লেগেছে। যা ভাষায় প্রকাশ করা যাবে না।

এর আগে বৃহস্পতিবার সকাল ১১টায় নিজ বাড়িতে আসেন এবং মা ও বাবার কবর জিয়ারত করেন ওবায়দুল কাদের। জিয়ারত শেষে এলাকার সাধারণ মানুষ,নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। পরে উপজেলা ডাক বাংলায় কোম্পানিগঞ্জ উপজেলা শাখার নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতির বাণী : দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ

আগামী জুনেই পদ্মা সেতুর উদ্বোধন : ওবায়দুল কাদের

আপডেট সময় ০৯:০১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০২২