ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা

জামালপুরে ঢাবিয়ানদের দোয়া ও ইফতার মাহফিল

জামালপুরে ঢাবিয়ানদের দোয়া ও ইফতার মাহফিলে অতিথিবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরে ঢাবিয়ানদের দোয়া ও ইফতার মাহফিল। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: প্রতিবছরের মতো পবিত্র মাহে রমজান সামনে রেখে এবারও আনন্দমুখর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র, ছাত্রীদের সম্মিলনের মাধ্যমে ২৩ এপ্রিল দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ঢাবিয়ান জামালপুরের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক অধ্যক্ষ শফিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট ব্যাংকার নাজমুল হক। ইফতার মাহফিলে বিশেষভাবে আমন্ত্রিত হয়ে আসেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম ও বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার সংগঠক জাহাঙ্গীর সেলিম।

জামালপুরে ঢাবিয়ানদের দোয়া ও ইফতার মাহফিল।ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুর ডায়াবেটিস হাসপাতাল ভবনের ফুডজোনে আয়োজিত ইফতার মাহফিলে জেলা জজ আদালতের বিচারকবৃন্দ, বিশিষ্ট ব্যাংকারগণ, সরকারি কর্মকর্তাবৃন্দ, আইনজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার সাথে যুক্ত যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন শেষে জামালপুরে বিভিন্ন দায়িত্ব নিয়ে অবস্থান করছেন তারাই এ অনুষ্ঠানে অংশ নেন।

জ্যেষ্ঠ, কণিষ্ঠ মিলে দুই শতাধিক ঢাবিয়ান ইফতার মাহফিলে অংশ নেন। এ মিলনমেলায় আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন জামালপুর ঢাবিয়ানরা প্রতিমাসে একবার হলেও মিলিত হয়ে আনন্দ আড্ডাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল

জামালপুরে ঢাবিয়ানদের দোয়া ও ইফতার মাহফিল

আপডেট সময় ০৯:৫৮:১৩ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২