ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুর বাস-মিনিবাস কল্যাণ তহবিলের চেক পেল ৪ পরিবার ইসলামপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে চার লাখ টাকা জরিমানা

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করতে আগামীদিনে শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই : ধর্ম প্রতিমন্ত্রী

বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফরিদুল হক খান। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: ধর্ম প্রতিমন্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফরিদুল হক খান বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের মাধ্যমে অর্জিত দেশের উন্নয়ন সাফল্যের কথা জনগণের নিকট তুলে ধরতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকার দেশের জন্য যে উন্নয়ন করেছে, অতীতের কোন সরকার এতো উন্নয়ন কাজ করতে পারেনি। উন্নয়নের বর্তমান ধারা অব্যাহত রাখতে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করতে আগামীদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই।

প্রতিমন্ত্রী ১৬ এপ্রিল বেলগাছা পশ্চিমপাড়া ফোরকানিয়া মাদ্রাসা মাঠে বেলগাছা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে আবারও শেখ হাসিনা সরকার দেশ পরিচালনা করতে পারবে। এ লক্ষ্যে নিজেদের মধ্যকার ভুল বুঝাবুঝি দূর করে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সকল পর্যায়ের নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে হবে।

বেলগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহানশাহ সরকারের সভাপতিত্বে ও বেলগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মালেকের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট এস এম জামাল আব্দুন নাছের,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আব্দুস ছালাম, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, জাভেদ মোশারফ রূপক,চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী শাহিন,মুজিবুর রহমান শাহজাহান, চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী,খলিলুর রহমান প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করতে আগামীদিনে শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই : ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৬:১৭:০২ অপরাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২