ঢাকা ১০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুর বাস-মিনিবাস কল্যাণ তহবিলের চেক পেল ৪ পরিবার ইসলামপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে চার লাখ টাকা জরিমানা

পৃথিবীতে ফিরেছেন চীনের তিন নভোচারী

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ মহাকাশে ১৮৩ দিন কাটিয়ে শনিবার পৃথিবীতে ফিরেছেন চীনের তিন নভোচারী।

দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভি’র খবরে এ কথা বলা হয়েছে।

চীনের তিয়াংগং মহাকাশ কেন্দ্রে ছয় মাস কাটিয়ে তিন নভোচারী বেইজিংয়ের স্থানীয় সময় সকাল ১০ টার কিছু আগে ছোট্ট একটি ক্যাপসুলে করে পৃথিবীতে অবতরণ করেন। তিন নভোচারীর দুজন পুরুষ, একজন নারী। এরা হলেন ঝাই ঝিগাং, ইয়ে গুয়াংফু ও ওয়াং ইয়াপিং।

চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় গোবি ডেজার্ট থেকে গত বছরের অক্টোবরে এই তিন নভোচারীকে নিয়ে শেনঝু-১৩ মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করে।

মহাকাশে ওয়াং প্রথম চীনা নারী হিসেবে হাঁটাহাঁটি করেন। তিনি এবং তার সহকর্মী ঝাই মহাকাশ কেন্দ্রে কিছু সরঞ্জাম সংযোজন করেন। এই তিন নভোচারী মহাকাশে দু’দুবার হাঁটাহাঁটি ছাড়াও বেশ কিছু বৈজ্ঞানিক পরীক্ষা চালান।

চীনের মহাকাশ কেন্দ্র তিয়াংগং অন্তত ১০ বছর মহাকাশে তার কার্যক্রম পরিচালনা করবে বলে আশা করা হচ্ছে। এই তিন নভোচারী দ্বিতীয় গ্রুপ হিসেবে তিয়াংগংয়ে অবস্থান করেন।

এর আগে গত বছর শেনঝু-১২ মহাকাশ অভিযানে যায় এবং সেখানে ৯২ দিন অবস্থান করে।

তবে এখন থেকে চীনা নভোচারীরা তাদের মহাকাশ কেন্দ্রে ছয় মাস অবস্থান করবেন বলে সিসিটিভি জানিয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন

পৃথিবীতে ফিরেছেন চীনের তিন নভোচারী

আপডেট সময় ১০:৫১:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২