ঢাকা ১০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুর বাস-মিনিবাস কল্যাণ তহবিলের চেক পেল ৪ পরিবার ইসলামপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে চার লাখ টাকা জরিমানা জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের বিভিন্ন কর্মসূচি শুরু

রুশ সামরিক হামলা ‘গণহত্যা’ : ইউক্রেন

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ইউক্রেনের পার্লামেন্ট দেশটিতে রাশিয়ার সামরিক হামলাকে ‘গণহত্যা’ হিসেবে স্বীকৃতি দেয়ার একটি প্রস্তাব বৃহস্পতিবার অনুমোদন দিয়েছে। খবর এএফপি’র।

পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতাদের সমর্থন জানানো ওই প্রস্তাবে বলা হয়, ‘রাশিয়ার সশস্ত্র বাহিনীর চালানো এ সব হামলা কেবলমাত্র একটি আগ্রাসন অপরাধ না, তা ইউক্রেনের মানুষের, তাদের পরিচয়, তাদের আত্ম-নির্ধারণ ও স্বাধীন উন্নয়ন পরিকল্পিতভাবে ধ্বংস করার একটি প্রচেষ্টা।’

অনলাইনে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সশস্ত্র আগ্রাসনের চূড়ান্ত ধাপ চলাকালে মস্কোর সশস্ত্র বাহিনীর চালানো হামলাকে ইউক্রেনের মানুষের ওপর চালানো একটি গণহত্যা হিসেবে দ্রুত স্বীকৃতি দিতে এই প্রস্তাব অনুমোদন করা হয়।’ গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে তাদের আগ্রাসন শুরু করে।

গণহত্যা হিসেবে রাশিয়ার যুদ্ধকে স্বীকৃতি দিতে ইউক্রেনের পার্লামেন্টের অনুমোদন দেয়া এই প্রস্তাব বিদেশি সরকার, পার্লামেন্ট ও জাতিসংঘের কাছে পাঠানো হবে।

ইউক্রেনের জনগণের বিরুদ্ধে রাশিয়ার হামলা গণহত্যার শামিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট চলতি সপ্তাহে এমন কথা বলার পর এ পদক্ষেপ গ্রহণ করা হলো। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন এ ব্যাপারে তাদের মন্তব্যে বাইডেনের সঙ্গে সুর মিলিয়েছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু

রুশ সামরিক হামলা ‘গণহত্যা’ : ইউক্রেন

আপডেট সময় ০৩:২৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২