ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনকে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণার আহ্বান ল্যানসেটের দুর্নীতি ও দাবানল মোকাবিলায় ব্যর্থতার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ নিরাপদ সড়কের জন্য রোড-শো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

নকলায় ৫টি অবৈধ ইট ভাটার মালিককে ৯ লক্ষাধিক টাকা জরিমানা

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরের নকলায় অনুমোদনহীন পাঁচটি ইটভাটায় অভিযান চালিয়ে ৯ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার (১০ এপ্রিল) দিনব্যাপী অভিযান পরিচালনা করে উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে ওঠা অবৈধ ইট ভাটা মালিকদের কাছ থেকে ওইসব জরিমানার অর্থ আদায় করা হয়।

জেলা পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, আজ পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল মাহমুদের নেতৃত্বে নকলায় গড়ে ওঠা অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। এ দিন সুমন ব্রিক্স, জননী ব্রিক্স, বাবা ব্রিক্স ও সেভেন স্টার ব্রিক্স প্রতিষ্ঠানের মালিক পক্ষকে দুই লাখ করে এবং চমক ব্রিক্সকে এক লাখ ২০ টাকা জরিমানা করা হয়।

এসময় শেরপুর পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাম্মদ আল মাহমুদ, পরিদর্শক নয়ন কুমার রায়, ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ পরিদর্শক দেলোয়ার হোসেন, নকলা থানা পুলিশের এসআই সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল মাহমুদ বলেন, জেলা প্রশাসক কর্তৃক লাইসেন্স না থাকা এবং আবাসিক এলাকার এক কিলোমিটারের মধ্যে ইট ভাটা স্থাপন করায় মালিক পক্ষের কাছ থেকে ৯ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রুবেল মাহমুদ আরো বলেন, সরকারি আইন অমান্য করে ইটভাটা স্থাপন করা হলে ভবিষ্যতেও এ ধরণের অভিযান পরিচালনা করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

নকলায় ৫টি অবৈধ ইট ভাটার মালিককে ৯ লক্ষাধিক টাকা জরিমানা

আপডেট সময় ০৭:৫৪:০৪ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২