ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

বার্লিনে ৪০ রুশ দূতাবাস কর্মীকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে জার্মানি

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ জার্মানির পররাষ্ট্র মন্ত্রনালয় বার্লিনে রাশিয়ান দূতাবাসের “উল্লেখযোগ্য সংখ্যক’ কর্মী বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে।

ফোকাস অনলাইন পোর্টালে বলা হয়, ৪০ জন দূতাবাস কর্মীর ব্যাপারে এই সিদ্ধান্ত নেয়া হচ্ছে।

জার্মান পররাষ্ট্রমন্ত্রনালয় সোমবার জানায়, ফেডারেল সরকার রুশ দূতাবাসে কর্মরত অনেক কর্মচারী আমাদের স্বাধীনতার বিরুদ্ধে এবং দিনের পর দিন সমাজের একত্রীকরণের বিরুদ্ধে কাজ করায় তাদের ‘অগ্রহনযোগ্য’ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে। রাশিয়ান রাষ্ট্রদূতকে এ বিষয় অবহিত করা হয়েছে।

এতে বলা হয়, “আমরা রাশিয়া বিরোধী নিষেধাজ্ঞা আরো কঠোর করবো, ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে সহায়তা বৃদ্ধি করবো এবং ন্যাটোর পূর্বাঞ্চলকে শক্তিশালী করবো।”

দ্য বিল্ড পত্রিকা জানায়, রাশিয়ান গোয়েন্দা সংস্থায় কাজ করছেন এমন ১০০ জনকে বহিষ্কার করা হতে পারে। বেলজিয়ামসহ বেশ কয়েকটি দেশ থেকে একই বিবৃতি এসেছে। ইউক্রেনে রাশিয়ার হামলার ঘটনায় বেলজিয়াম ২১ জন, নেদারল্যান্ড ১৭ জন এবং আয়্যারল্যান্ড ২৯ মার্চ ৪ জন রাশিয়ান কূটনীতিক বহিস্কার করেছে।

লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, বুলগেরিয়া, পোল্যান্ড, স্লোভাকিয়া এবং চেক প্রজাতন্ত্রও রুশ কূটনীতিকদের তাদের দেশ ছাড়তে বলেছে।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

বার্লিনে ৪০ রুশ দূতাবাস কর্মীকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে জার্মানি

আপডেট সময় ০৩:৩৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২