ঢাকা ১০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুর বাস-মিনিবাস কল্যাণ তহবিলের চেক পেল ৪ পরিবার ইসলামপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে চার লাখ টাকা জরিমানা জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের বিভিন্ন কর্মসূচি শুরু

ইকুয়েডরের কারাগারে দাঙ্গায় ১২ জনের প্রাণহানি

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ইকুয়েডরের দক্ষিণাঞ্চলে রোববার প্রথম প্রহরে কারাগারে ছড়িয়ে পড়া ব্যাপক দাঙ্গায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। দক্ষিণ আমেরিকার এ দেশের কারাগারে এটি ভয়াবহ সহিংসতার সর্বশেষ ঘটনা। প্রেসিডেন্টের দপ্তর থেকে এ কথা জানানো হয়। খবর এএফপি’র।

প্রেসিডেন্ট গুইলার্মো লাসোর প্রেস দপ্তর জানায়, কুয়েনকার আল তুরি কারাগারে এ দাঙ্গায় ১২ নিহত এবং ১০ জন আহত হয়েছে। নিহতদের পরিচয় জানা গেছে এবং আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।

ইকুয়েডর কারাগারে দাঙ্গা দমনে সাম্প্রতিক বছরগুলোতে চেষ্টা চালাতে দেখা গেছে সরকারকে। ২০২১ সালে দেশটিতে বিভিন্ন দাঙ্গায় ৩২০ আসামি নিহত হয়। এসব দাঙ্গার অধিকাংশ ছিল মাদক চক্র সংক্রান্ত।

স্বরাষ্টমন্ত্রী প্যাট্রিসিও কারিলো সাংবাদিকদের বলেন, এ দাঙ্গা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং এটি দমনে পুলিশ ও সেনাবাহিনীর ৮শ’ সদস্য পাঠানো হয়।

কারাগারের সর্বোচ্চ নিরাপত্তা শাখায় স্থানীয় সময় রাত দেড়টার দিকে এ দাঙ্গা ছড়িয়ে পড়ে।

এদিকে ওই কারাগার থেকে প্রায় ৯০ আসামিকে সরিয়ে নেয়া হয়েছে। কর্তৃপক্ষ জোরদিয়ে বলছে, এ সময় সেখান থেকে কেউ পালিয়ে যায়নি।
কারিলো জানান, এ দাঙ্গা ছিল মাদক চক্র সংক্রান্ত।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু

ইকুয়েডরের কারাগারে দাঙ্গায় ১২ জনের প্রাণহানি

আপডেট সময় ০৩:৪৩:০০ অপরাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২