ঢাকা ১১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

রাশিয়া থেকে গ্যাস আমদানি বন্ধ করেছে বাল্টিক দেশগুলো

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ লাটভিয়ার প্রাকৃতিক গ্যাস স্টোরেজ অপারেটরের প্রধান শনিবার বলেছেন, বাল্টিক দেশগুলো আর রাশিয়ার প্রাকৃতিক গ্যাস আমদানি করছে না।

কনেক্সাস বাল্টিক গ্রীডের সিইও উলডিস বারিস বলেছেন, রাশিয়া থেকে সরবরাহের ব্যাপারে এখনো আস্থা রাখা যায় কিনা এমন সন্দেহের ব্যপারে বলা যায় বর্তমান পরিস্থিতিতে এটা স্পস্ট যে রাশিয়ার ওপর আস্থা রাখা যায় না।

লাটভিয়ান রেডিওকে তিনি বলেছেন, “১ এপ্রিল থেকে রাশিয়ান প্রাকৃতিক গ্যাস আর লাটভিয়া, এস্তোনিয়া এবং লিথুনিয়ায় প্রবেশ করছে না।”
তিনি বলেন, বাল্টিক মার্কেট বর্তমানে লাটভিয়ার ভূগর্ভস্ত গ্যাসের মজুদ দিয়ে চলছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জ্বালানি শক্তিধর হিসেবে প্রতিষ্ঠার চেষ্টার সময় এই পদক্ষেপ নেয়া হয়।

অভূতপূর্ব আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার অর্থনীতি পঙ্গু হওয়ার সাথে সাথে পুতিন ইইউ সদস্যদের সতর্ক করে বলেছেন, রাশিয়ার গ্যাসের অর্থ পরিশোধের জন্য রুবল অ্যাকাউন্ট সেট আপ করতে হবে। পুতিন বৃহস্পতিবার বলেছেন, অর্থ প্রদান না করলে বিদ্যমান চুক্তিগুলি বাতিল হয়ে যাবে।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

রাশিয়া থেকে গ্যাস আমদানি বন্ধ করেছে বাল্টিক দেশগুলো

আপডেট সময় ০৩:৩৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২