ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুর বাস-মিনিবাস কল্যাণ তহবিলের চেক পেল ৪ পরিবার ইসলামপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে চার লাখ টাকা জরিমানা জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের বিভিন্ন কর্মসূচি শুরু

জি-২০ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে দেখতে চান না জাস্টিন ট্রুডো

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ৩১ মার্চ মিত্রদের সঙ্গে কন্ঠ মিলিয়ে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কথা উল্লেখ করে বলেছেন, তিনি এই বছরের জি-২০ সম্মেলনে ভ্লাদিমির পুতিনকে দেখতে চান না।

ট্রুডো বলেছেন, তিনি এ বছরের সম্মেলনের আয়োজক ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোকে তার অভিমত জানিয়েছেন।

তিনি বলেন, পুতিনের উপস্থিতি ‘আমাদের জন্য ‘ভিন্নতর কঠিন জটিলতা তৈরি করবে এবং এটি জি-২০ জন্য ফলপ্রসু হবে না।’

অটোয়ায় তিনি সাংবাদিকদের বলেন, ‘কানাডাসহ অনেক দেশের জন্য এটি একটি বড় সমস্যা হবে।’

তিনি বলেন, জি-২০ শীর্ষ সম্মেলনের লক্ষ্য হচ্ছে ‘আমরা কীভাবে বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি পরিচালনা এবং প্রবৃদ্ধি জোরদার করবো এর উপায় নির্ধারণ করা।’

ট্রুডো বলেন, ‘ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ফলে বিশ্বের সকলের অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যহত হয়েছে এবং আমরা কীভাবে ইউক্রেনে রাশিয়ার অবৈধ আগ্রাসনের ফলে সৃষ্ট সংকটকে মোকাবেলা করবো রাশিয়া সেই গঠনমূলক আলোচনার অংশীদার হতে পারে না।’

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর গ্রুপ জি-২০ থেকে বাদ দেয়া সমর্থন করেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, বালিতে অনুষ্ঠিতব্য গ্রুপের শীর্ষ সম্মেলনে পুতিনকে বাধা দেয়া উচিত।

গত সপ্তাহে রাশিয়ার একজন দূত জাকার্তায় বলেছেন,পুতিন জি-২০ সম্মেলনে যোগ দিতে চান। কিন্তু জি-২০ জোটের সকল সদস্য রাষ্ট্র এ ব্যাপারে সিদ্বান্ত নিবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু

জি-২০ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে দেখতে চান না জাস্টিন ট্রুডো

আপডেট সময় ০৮:১৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২