ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ইলিশ ধরতে পদ্মা-মেঘনায় জেলেদের ভিড় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ১ লাখ এতিম শিক্ষার্থীকে সহায়তা দেয়া হবে: সমাজকল্যাণ মন্ত্রী এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল গারো পাহাড়ে অর্ধলক্ষাধিক পুণ্যার্থীর আলোর মিছিল ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সব জেলায় খাদ্যের মান পরীক্ষাগার স্থাপনে জাইকার সহযোগিতা প্রয়োজন : জনপ্রশাসন উপদেষ্টা চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী আগামী সপ্তাহের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীকে বাদ দেওয়ার দাবি ট্রাম্পের

শেরপুরে শিক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেপ্তার-২

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরে এক কলেজ শিক্ষার্থীকে বাড়িতে ডেকে এনে গণধর্ষণের অভিযোগে শিক্ষকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গেল বুধবার রাতে ও আজ বৃহস্পতিবার পৃথক অভিযান চালিয়ে ওই দুই ধর্ষককে পাকড়াও করা হয়।

গ্রেপ্তার জোবায়ের হোসাইন নকলা উপজেলার চৌধুরী ছবরুন্নেছা মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক ও লুৎফর রহমান শেরপুর পৌর শহরের গৌরীপুর এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে।

অন্যদিকে মামলার আরেক আসামি আবু রাহাত পলাতক রয়েছে।

পুলিশ জানায়, ওই কলেজ শিক্ষার্থীকে গেল বুধবার সন্ধ্যায় প্রভাষক জোবায়ের হোসেন ফোন করে শেরপুর শহরে তার ভাড়া বাসায় ডেকে এনে প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। পরে এ ঘটনা বুঝতে পেরে বাসার মালিক লুৎফর রহমান ও আবু রাহাত নামে আরও একজন ভয় দেখিয়ে জোরপূর্বক ওই শিক্ষার্থীকে আবারো ধর্ষণ করে। পরে ওই শিক্ষার্থী রাতে বাড়িতে গিয়ে স্বজনদের সহযোগিতায় পুলিশের হট লাইন নাম্বার ৯৯৯ এ ফোন করে। এর পরপরই ওইদিন রাতে অভিযান চালিয়ে নকলা থানা পুলিশ প্রভাষক জোবায়ের হোসেনকে গ্রেপ্তার করে।

এছাড়া আজ বৃহস্পতিবার বাড়ির মালিককে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।

অন্যদিকে মামলার আরেক পলাতক আসামি আবু রাহাতকে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এবি সিদ্দিক।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন

শেরপুরে শিক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেপ্তার-২

আপডেট সময় ০৮:২১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২