ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনকে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণার আহ্বান ল্যানসেটের দুর্নীতি ও দাবানল মোকাবিলায় ব্যর্থতার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ নিরাপদ সড়কের জন্য রোড-শো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

জামালপুরে শাকিল হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন

জামালপুরে শাকিল হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুর পৌর শহরের গেইটপাড়স্থ ফিসারীপাড়া এলাকায় শাকিল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। ২৭ ফেব্রুয়ারি সকালে রেলগেইট এলাকায় ফিসারীপাড়া এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত শাকিল মিয়ার বাবা ফকির হোসেন, মা সুলতানা বেগম, স্থানীয়দের মধ্যে বাবুল মিয়া, রবিউল আওয়াল ও সিফাত মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, শাকিল মিয়া একটি অটো সার্ভিসিং শো-রুমে কাজ করতেন। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যার সাথে জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

নিহত শাকিলের বাবা ফকির মিয়া ও মা সুলতানা বেগম জানান, শাকিলের সাথে প্রায় ২ বছর আগে ফিসারীপাড়া এলাকার হযরত আলী ওরফে কালুর মেয়ে আলীজার বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে তাদের মধ্যে ঝগড়া চলে আসছিল। পরে আলীজা ঝগড়ার কারণে বাবার বাড়ি চলে যায়। গত ১৪ ফেব্রুয়ারি আলীজা ঘুরতে বের হলে শাকিল তার পিছু নেয়। একপর্যায়ে আলীজার সাথে অন্য কারো পরকিয়ার সম্পর্ক জানতে পারে শাকিল। এ নিয়ে তাকে পরিকল্পিতভাবে হত্যার পর ভাড়া নেয়া বাড়িতে ধরনার সাথে ঝুঁলিয়ে রাখা হয়েছে বলে তারা অভিযোগ করেন। শাকিলের পরিবার প্রশাসনের কাছে হত্যার মূল রহস্য উদঘাটনের মাধ্যমে দোষীদের গ্রেপ্তারের দাবি জানান।

উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি সকালে শাকিলের ভাড়াবাড়ির ঘরের দরজা বন্ধ থাকায় আশেপাশের লোকজন এসে ঘরের দরজা ভেঙ্গে দেখে ধরনার সাথে ঝুলে আছে শাকিলের দেহ। পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় শাকিলের মা সুলতানা বেগম জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

জামালপুরে শাকিল হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৬:৫৮:১৮ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২