ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত জামালপুরে প্রয়াত বিএনপি নেতা সাইদুর রহমান খোকা স্মরণে দোয়া মাহফিল গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে ইউপি সদস্যসহ ৭ জনকে মৃত্যুদন্ড বকশীগঞ্জে অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে মৃত দুই গ্রাহকের নমিনির হাতে বীমা দাবির চেক হস্তান্তর মাদারগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত সরিষাবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত উদ্ধার হলো খাস জমি, বন্ধ রাস্তা খুলে দেওয়ায় স্বস্তি নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

শেরপুরে নিষিদ্ধ ঘোষিত দুই হাজার ৫৫ বোতল ফেনসিডিল জব্দ, গ্রেপ্তার ১

গ্রেপ্তার মাদক ব্যবসায়ী সাইফুল ইসলাম বাপ্পি ও জব্দকৃত আলামত। ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরের নালিতাবাড়ী উপজেলা সীমান্ত থেকে নিষিদ্ধ ঘোষিত বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিলের চালান জব্দ করেছে বিজিবি। একই সাথে মাদক ব্যবসায়ী সাইফুল ইসলাম বাপ্পি নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ১০ ফেব্রুয়ারি সকালে নালিতাবাড়ী-হালুয়াঘাট সীমান্ত সড়কের পানিহাতা এলাকা থেকে ওইসব মাদক জব্দ করা হয়। জব্দকৃত ফেনসিডিলের পরিমাণ দুই হাজার ৫৫ বোতল । পরে বিকেলে তা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি’র সদস্যরা।

রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার শহিদুল ইসলাম জানান, বিজিবি’র নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোররাতে ভারত সীমানা ঘেঁষা পানিহাতা এলাকার নালিতাবাড়ী-হালুয়াঘাট সড়কে অভিযান চালানো হয়। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পিকআপ ও ইজিবাইক ভর্তি ভারতীয় ফেনসিডিলের চালান ফেলে পালিয়ে যায় চালক ও অন্য মাদক ব্যবসায়ীরা। এ পর্যায়ে দু’টি মোটরসাইকেলে থাকা মাদক ব্যবসায়ীদের মধ্যে সাইফুল ইসলাম বাপ্পি নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

পরে মাদকের চালান ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত পিকআপ ও ইজিবাইক রামচন্দ্রকুড়া ক্যাম্পে নেওয়া হয়। এ সময় জব্দকৃত মালামাল গণণা শেষে বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে থানা পুলিশের কাছে তা হস্তান্তর করা হয়।

জব্দকৃত ফেনসিডিলের বর্তমান মূল্য প্রায় ৩০ লক্ষাধিক টাকা বলে জানা গেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

শেরপুরে নিষিদ্ধ ঘোষিত দুই হাজার ৫৫ বোতল ফেনসিডিল জব্দ, গ্রেপ্তার ১

আপডেট সময় ০৮:১৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২