ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে ইউপি চেয়ারম্যানের মৃত্যু

মুনসুর রহমান খাঁন

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৮ নম্বর কামরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশনের কেন্দ্রীয় সহসভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মুনসুর রহমান খাঁন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহ ….. রাজিউন)। ১১ জানুয়ারি রাত ৭টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।

পারিবারিক সূত্র জানায়, ১১ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুনসুর রহমান খাঁনের নিজবাড়ি সরিষাবাড়ী উপজেলার বীর বড়বাড়িয়া গ্রামে তার হার্ট অ্যাটাক হয়। এসময় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা গেছে, চেয়ারম্যান মুনসুর রহমান খাঁন ব্যক্তিগত জীবনে চিরকুমার ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি চার ভাই ও তিন বোনের মধ্যে সবার বড় ছিলেন। মৃত্যুকালে তিনি ভাই-বোন, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নিহতের ভাই মোশারফ হোসেন জানান, ১২ জানুয়ারি সকাল ১১টায় শেখ রাসেল স্টেডিয়াম (গণময়দান) তার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। পরে গ্রামের বাড়ী বীর বড়বাড়ীয়া পারিবারিক কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

সরিষাবাড়ীতে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে ইউপি চেয়ারম্যানের মৃত্যু

আপডেট সময় ০৪:৩২:৪৪ অপরাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২