ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশের জ্বালানি পরিস্থিতির উন্নতি হয়েছে : ইকবাল হাসান মাহমুদ অনিরাপদ খাদ্যের স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিক পণ্য উদ্ধার ইসলামপুরে বৃদ্ধ দম্পত্তি চায় নিরাপদ ঘর, দুমুঠো খাবারের নিশ্চয়তা ইসলামপুরে পৃথক স্থানে বজ্রপাতে দু’জনের মৃত্যু হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশের বকশীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক হলেন সাঈদ ঝর্নায় জ্বালানি তেল না আসায় ভোগান্তিতে ইসলামপুরবাসী আওনা ইউপি চেয়ারম্যান মেম্বারদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, মদিনায় দাফন

পরিমাপে কারচুপি ঝিনাই ফিলিং স্টেশনকে সিলগালা ও অর্থদণ্ড

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ফাইযুল ওয়াসীমা নাহাত।ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পেট্রোল ও ডিজেল পরিমাপে কারচুপি ও সনদ না থাকায় ঝিনাই ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড ও সীলগালা করে দেওয়া হয়েছে।

১২ জানুয়ারি দুপুরে পৌর এরাকার ‘মেসার্স ঝিনাই ফিলিং স্টেশনে’ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ লাখ ৫০ হাজার টাকা অর্দথন্ড প্রদান করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ফাইযুল ওয়াসীমা নাহাত।

নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) ফাইযুল ওয়াসীমা নাহাত বলেন, দীর্ঘদিন যাবৎ সরিষাবাড়ী ঝিনাই ফিলিং স্টেশনটি পেট্রোল ও ডিজেল পরিমাপে কম দিয়ে গ্রাহকদের ঠকিয়ে আসছে। এমন সংবাদে ১২ জানুয়ারি দুপুরে ফিলিং স্টেশনটিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পেট্টোল ও ডিজেল পরিমাপে গ্রাহকদের কম দেওয়া এবং সনদ না থাকার অপরাধে মেসার্স ঝিনাই ফিলিং স্টেশনকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ডসহ স্টেশনটি সীলগালা করে দেওয়া হয়। এমন অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

এ ব্যাপারে ময়মনসিংহ বিএসটিআই প্ররিদর্শক জয়দেব রাজবংশী বলেন, ঝিনাই ফিলিং স্টেশনটিতে পেট্রোল ও ডিজেল পরিমাপে কম দেওয়ার প্রমাণ মিলেছে। এবং অভিযানের সময় কর্তৃপক্ষ সনদ দিতে পারে নাই। তাই অর্থদণ্ড করে ঝিনাই ফিলিং স্টেশনটি সিলগালা করে দেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরেই এভাবে মানুষকে ঠকিয়ে আসছে। এ বিষয়ে তাদেরকে বার বার অভিযোগ করেও কোন প্রকার সুরাহা না পেয়ে বিভিন্ন সময় প্রশাসনের দারস্থ হয়েছে। তার ফলশ্রুতিতে ফিলিং স্টেশনের এমন প্রতারণা হাতেনাতে ধরতে সক্ষম হয়েছে প্রশাসন। এভাবে উপজেলার প্রতিটি ফিলিং স্টেশনে নিয়মিত অভিযান পরিচালনা করার দাবি জানান তারা।

এই বিষয়ে কাজী শুভ নামে স্থানীয় এক বাইকার বলেন, সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও আমি বোতলে তেল চাইলে তারা দিতে অস্বীকৃতি জানাতো। এটা নিয়ে কয়েকদিন তাদের সাথে দ্বিমত পোষণ করি, সে দিন থেকে তারা আমার কাছে তেল বিক্রি করা বন্ধ করে দেন। সেদিনই বুঝেছিলাম এই ফিলিং স্টেশনে তেল পরিমাপে কম দেওয়া হয়।

আতিক নামে স্থানীয় আরেক বাইকার বলেন, সরিষাবাড়ীর বাইক চালকদের মধ্যে অনেক দিন ধরেই সংশয় ছিলো এই পাম্পের তেল নিয়ে। তারা তেল পরিমাণেও কম দেয় এবং ভেজালও মিশায়। অকটেন যেমন তেমন, কিন্তু বাইকে পেট্টোল তুলে অনেককেই কয়েক কি.মি. চালিয়ে ফেলে দিতে দেখেছি। এই পাম্পের তেল তুললে গাড়ির সাউন্ডই পরিবর্তন হয়ে যায়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

পরিমাপে কারচুপি ঝিনাই ফিলিং স্টেশনকে সিলগালা ও অর্থদণ্ড

আপডেট সময় ০৯:৩১:০২ অপরাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২